এবার কোয়ারেন্টাইন সেন্টার হবে মসজিদ-মাদ্রাসাতেই! বাংলায় অভিনব পদক্ষেপ ইমামদের সংগঠনের
চলছে রমজান মাস। এই মাস শেষ হলেই ইদ। করোনা আবহে লকডাউনের মধ্যেই বিশ্বজুড়ে চলছে রোজা পালন। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। তবে এরই মধ্যে রমজান মাসে বেশ কয়েকবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে লকডাউন ভঙ্গের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ইদের জন্য যাতে লকডাউন শিথিলল না করা হয় তার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থ্য হয়েছিলেন রাজ্যের ইমামরা। আর এবার করোনা যুদ্ধে আরও সক্রিয় ভাবে অংশ নিতে উদ্যোগ নিলেন তাঁরা।

করোনা পরিস্থিতিতে ইমামদের ঘোষণা
করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টাইন সেন্টার করতে মাদ্রাসা ও মসজিদ সরকারের হাতে তুলে দেওযার ঘোষণা করল পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের তরফে এই সংক্রান্ত আবেদন জানিয়ে মাদ্রাসা ও মসজিদগুলিকে চিঠি দেওয়া হয়েছে। বিশেষ করে ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের কথা ভেবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। রাজ্য সরকারকেও এই বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

মসজিদ-মাদ্রাসাগুলিকে চিঠি
বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের তরফে চিঠিতে জানানো হয়েছে, যে সব মসজিদগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার করার মতো জায়গা রয়েছে সেগুলি যেন ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের থাকার জন্য ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে দারুল, উলুম, দেওবন্দ এই কাজ করে দেখিয়েছে। বিপদের সময় মানুষের পাশে থাকা শরিয়ত বিরোধী নয়।

রাজ্য সরকারকে ইমামদের চিঠি
একই সঙ্গে তাদের দাবি, আপাতত কয়েক মাস মাদ্রাসায় পঠনপাঠনের সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে সেগুলিকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা যেতে পারে। মাদ্রাসা ও মসজিদগুলির পাশাপাশি রাজ্য সরকারকেও চিঠি দিয়েছে ইমাম অ্যাসোসিয়েশন। তাদের তরফে এব্যাপারে মসজিদ ও মাদ্রাসাগুলির সঙ্গে কথা বলে পদক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে।

একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় সংক্রমণ ছড়িয়েছে
রাজ্যের একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় সংক্রমণের চেহারা ভয়াবহ। এদিকে এই পরিস্থিতিতে রাজ্যে কী আরও বাড়তে পারে লকডাউন? পরিস্থিতিতে লকডাউন শিথিল হলে যে কী পরিণতি হতে পারে তা বিলক্ষণ জানা আছে বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে এই পরিস্থিতির কথা মাথায় রেখেই আরও বাড়ানো হতে পারে রাজ্যে লকডাউনের মেয়াদ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications