দেশজুড়ে প্রতিবাদের ঝড়! সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে এফআইআর

অ্যালোপ্যাথি চিকিৎসাকে ‘দেউলিয়া ও বোকা বিজ্ঞান' বলে কটাক্ষ করেছিলেন রামদেব। সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রামদেবের এহেন মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়। দেশজুড়ে যোগগুরুর মন্তব্যের বিরুদ্ধে তীব্র বিতর্ক

অ্যালোপ্যাথি চিকিৎসাকে 'দেউলিয়া ও বোকা বিজ্ঞান' বলে কটাক্ষ করেছিলেন রামদেব। সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রামদেবের এহেন মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়। দেশজুড়ে যোগগুরুর মন্তব্যের বিরুদ্ধে তীব্র বিতর্কও তৈরি হয়।

এমনকি দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠার পরেই খোদ ময়দানে নামেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি রামদেব বাবাকে এই ধরনের মন্তব্য প্রত্যাহার করতে বলেছিলেন। এবার রামদেবের সেই মন্তব্যের জল গড়াল কলকাতা পর্যন্ত।

সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ

সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ

গোটা দেশজুড়ে বিতর্কের ঝড় উঠতেই কার্যত চুপ যোগগুরু। ইতিমধ্যে দেশের ডাক্তাররা একযোগে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা( আএমএ)। করোনার চিকিৎসা নিয়ে রামদেব বিভ্রান্তি ছড়াচ্ছেন সেই অভিযোগ তুলেই সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, অতিমারি পরিস্থিতিতে চিকিৎসকরা লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে রামদেবের এই ধরনের মন্তব্য কোনওভাবেই কাঙ্খিত নয়। তিনি যেটা বলেছেন তা আইন অনুসারে একটি অপরাধ।

লাভের স্বার্থেই যোগগুরুর এই মন্তব্য!

লাভের স্বার্থেই যোগগুরুর এই মন্তব্য!

ডাক্তারদের একাংশের মতে রামদেব বাবার বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। সেগুলি বিক্রি করতেই এই ধরনের মন্তব্য বলে দাবি চিকিৎসকদের একাংশ। শুধু তাই নয়, নিজের লাভের স্বার্থে রামদেব অ্য়ালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন বলেও অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ। নিজের প্রতিষ্ঠানের লাভের জন্য়ই পরিকল্পিতভাবে রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করছেন বলে চিকিৎসকদের একাংশ মতামত দিয়েছেন।

প্রধানমন্ত্রীকে চিঠি

প্রধানমন্ত্রীকে চিঠি

প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে আইএমএ জানিয়েছে যে, '‌আপনার নজরে খুবই বেদনাদায়ক একটি বিষয় নিয়ে আসছি, একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে কোভিড-১৯ ভ্যাকসিনের উভয় ডোজের পর দেশের ১০ হাজার চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং অ্যালোপ্যাথি ওষুধের কারণে লক্ষাধিক মানুষ মারা গিয়েছেন।'‌ চিঠিতে বলা হয়েছে এই দাবি করেছেন রামদেব এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আইএমএ চিঠিতে এও বলেছে, 'আইএমএ করোনার মহামারিকে কাটিয়ে ওঠার হাতিয়ার হিসাবে ১৮ বছরেরও বেশি বয়সী সকলকে টিকা প্রয়োগের প্রতিশ্রুতি সক্রিয়ভাবে চালাচ্ছে। আপনার প্রথম টিকাকরণের কর্মসূচির পরই দেশজুড়ে আইএমএর নেতৃত্বরা প্রথম গিয়ে টিকা নিয়েছেন এবং ভ্যাকসিন নিয়ে সংশয় কাটানোর চেষ্টা করছেন।'

স্বাস্থ্য মন্ত্রককে চ্যালেঞ্জ

স্বাস্থ্য মন্ত্রককে চ্যালেঞ্জ

চিঠিতে এও বলা হয়েছে যে আইসিএমআরের মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা ও কোভিড বিধি অনুসরণ করছেন আধুনিক ওষুধের সঙ্গে যুক্ত পেশাদারদের সদস্যরা। ‌‌চিঠিতে বলা হয়েছে, '‌যদি কেউ দাবি করেন যে অ্যালোপ্যাথি ওষুধ মানুষকে হত্যা করছে, তবে আমাদের চিকিৎসার জন্য মন্ত্রকের জারি করা প্রোটোকলকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করা হচ্ছে।'‌

মানহানির মামলা

মানহানির মামলা

ইতিমধ্যেই রামদেবের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর উত্তরাখণ্ড শাখা। যোগগুরুকে পাঠানো নোটিসে আইএমএ জানিয়েছে, ভিডিও বার্তায় অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে নিজের বিবৃতি বদলাতে হবে এবং ক্ষমা চাইতে হবে তাঁকে। রামদেবকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। আর ক্ষমা না চাইলে ১০০০ কোটি টাকা দাবি করা হবে বলে জানিয়েছে আইএমএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+