গোপনে অভিযান চালিয়ে কালচিনিতে প্রচুর অবৈধ মদ উদ্ধার পুলিশের
প্রচুর পরিমাণে অবৈধ মদ সহ দুজনকে গ্ৰেপ্তার করল পুলিশ।
প্রচুর পরিমাণে অবৈধ মদ সহ দুজনকে গ্ৰেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে ৩১ নং জাতীয় সড়কে কালচিনি থানার নিমতি এলাকায় অভিযান চালিয়ে অসম থেকে বিহার গামী একটি ট্রাক আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সেই ট্রাকে করে অবৈধ ভাবে মদ পাচার হচ্ছিল। ট্রাক থেকে ২১৬০০টি বোতল মদ উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকার ওপরে বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশের বাসিন্দা চেতা কুমার ও বিহারের বাসিন্দা সুরেশ সাউকে পুলিশ গ্ৰেপ্তার করেছে। ধৃতদের আদালতে তোলা হয়। আটক করা হয়েছে ট্রাকটিও।












Click it and Unblock the Notifications