দুর্গাপুরে অভিযান চালিয়ে কাঠ উদ্ধার বন বিভাগের
দুর্গাপুর এলাকায় বেআইনি কাঠকলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কাঠ ও গাছ উদ্ধার করল দুর্গাপুরের বন বিভাগের কর্মীরা ।
দুর্গাপুর এলাকায় বেআইনি কাঠকলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কাঠ ও গাছ উদ্ধার করল দুর্গাপুরের বন বিভাগের কর্মী রা । বন দপ্তর জানিয়েছে লাউদোহা রেঞ্জের আধিকারিকরা দুর্গাপুরের আমরাই ও গোঁসাইনগর এলাকায় তিনটি বেআইনি কাঠকলে অভিযান চালায় ।

কোন রকমের অনুমতি ছাড়া এই কাঠকল গুলি চলছিল বলে জানিয়েছেন বন বিভাগের কর্মী রা । তারা জানিয়েছেন যে এই কাঠকলে অভিযান চালিয়ে তারা প্রচুর পরিমাণে কাঠ, চেরাই কাঠ ও গাছ উদ্ধার করেছে । ওই কাঠ কল গুলি বেআইনি ভাবে কাঠ চেরাই ও কাঠ বিক্রি করত । এছাড়াও তারা চোরাই কাঠ মজুত করে বিক্রি করত বলেও অভিযোগ।
দুর্গাপুরের বিভাগীয় বন আধিকারিক মিলন মন্ডল জানিয়েছেন যে গত কয়েক দিনে তারা এই এলাকার অন্তত বারোটি কাঠ কলে অভিযান চালিয়েছেন। এই গুলি বেআইনি ভাবে ও কোন রকমের অনুমতি ছাড়া চলছিল । এই এলাকায় বিভিন্ন কাঠ কলে এবার থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications