তৃণমূলের পতাকা নিয়ে বিশ্বভারতীতে 'বেআইনি জমায়েত'! থানায় অভিযোগ কর্তৃপক্ষের, সরব অনুপম

তৃণমূলের পতাকা নিয়ে বিশ্বভারতীতে 'বেআইনি জমায়েত'! থানায় অভিযোগ কর্তৃপক্ষের, সরব অনুপম

এবার বিশ্বভারতী কর্তৃপক্ষের মুখে বহিরাগত ইস্যু। এদিন বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কর্মসূচির আগে তৃণমূলের পতাকা দিয়ে পুরো বিশ্বভারতী (viswabharati university) ক্যাম্পাস মুড়ে ফেলা হয় বলে অভিযোগ। যা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও এব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 ৪ কিমি পদযাত্রায় মুখ্যমন্ত্রী

৪ কিমি পদযাত্রায় মুখ্যমন্ত্রী

এদিন বোলপুরে চার কিমি পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লজের মোড় থেকে শুরু হয়ে তা শেষ হয় বোলপুর বাসস্ট্যান্ডের পরে জামবুনিতে। পদযাত্রা ছিল বর্ণাঢ্য। অনেকের হাতেই ছিল রবীন্দ্রনাথের ছবি দেওয়া প্ল্যাকার্ড। অনেকের হাতে ছিল একতারাও। পদযাত্রায় বেশ কিছুটা সময় মুখ্যমন্ত্রী হাতেও একতারা দেখা গিয়েছে। পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনেই ছিল দুটি সুসজ্জিত ট্যাবলো।

পদযাত্রার পুরো অংশই ছিল সাজানো

পদযাত্রার পুরো অংশই ছিল সাজানো

পদযাত্রার পুরো অংশই সাজানো হয়েছিল। রাস্তায় একাধিক তোরণ তৈরি করা হয়েছিল। সেগুলিকেও বেলুন দিয়ে সাজানো হয়েছিল। গোটা এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাটআউটের সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের কাটআউট। যাত্রাপথে মাথার ওপরেও তৃণমূলের পতাকায় ভরিয়ে দেওয়া হয়েছিল।

সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ

সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পাশাপাশি বিশ্বভারতী কর্তৃপক্ষকে আক্রমণ করেন। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, অকথা, কুকথায় বিশ্বভারতী ও শান্তিনিকেতনকে আক্রমণ করা হচ্ছে। এই আক্রমণ থেকে অমর্ত্য সেনও রেহাই পাননি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বহিরাগতরা রবীন্দ্রনাথ, নজরুল সম্পর্কে না জেনে মন্তব্য করছেন, শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বানিয়ে দিচ্ছেন। বিশ্বভারতীতে পাঁচিল দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কারাগারের পরিবেশ তৈরি করা হচ্ছে। সেখানে ঘৃণ্য ও সংকীর্ণ রাজনীতির আমদানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপির মার্কা মারা বলেও আক্রমণ করেন তিনি।

বিশ্বভারতীতে বেআইনি জমায়েত

বিশ্বভারতীতে বেআইনি জমায়েত

এদিকে বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার শেষ হতে না হতেই বিশ্বভারতীতে বেআইনি জমায়েতের অভিযোগ সামনে আসে। জানা যায় কর্তৃপক্ষের তরফে থানায় বেআইনি জমায়েতের অভিযোগ করা হয়েছে। বিষয়টি জেলাশাসকের পাশাপাশি মুখ্যসচিবকেও জানানো হয়। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার, পোস্টার আবার জায়গায় জায়গায় তৃণমূলের পতাকায় ঢেকে দেওয়া হয় বলে অভিযোগ কর্তৃপক্ষের।

সরব অনুপম হাজরা

সরব অনুপম হাজরা

এদিকে বিশ্বভারতীর ক্যাম্পাসে তৃণমূলের পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড, পোস্টার দেওয়ার ঘটনার কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি এদিন বলেন, এধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+