হাইজ্যাক হওয়া ভোজ্য তেলের ট্যাঙ্কার উদ্ধারে গিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের

কয়েকদিন আগে ডানকুনি থেকে হাইজ্যাক করা হয় রাজস্থান থেকে আসা একটি নামী কোম্পানির ভোজ্য তেলের ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কার উদ্ধারে গিয়েই কোন্নগরে হদিশ মিলল ভেজাল তেলের কারখানার।

হাইজ্যাক হওয়া ভোজ্য তেলের ট্যাঙ্কার উদ্ধার করতে গিয়ে হদিশ মিলল ভেজাল তেলের কারখানার। হুগলির কোন্নগরের আদর্শনগরে এই ভেজাল তেল কারখানার হদিশ পেয়েছে পুলিশ।

হুগলি পুলিশ এই বেআইনি কারখানা থেকে উদ্ধার করেছে প্রচুর ভেজাল তেল, বাজেয়াপ্ত করা হয়েছে নামী কোম্পানির স্টিকার। উদ্ধার করা হয়েছে হাইজ্যাক হওয়া ট্যাঙ্কারটি ও লুঠ হওয়া ২৪ টন ভোজ্য তেল। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কারখানার মালিক বেপাত্তা।

হাইজ্যাক হওয়া ভোজ্য তেলের ট্যাঙ্কার উদ্ধারে গিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের

কয়েকদিন আগে ডানকুনি থেকে হাইজ্যাক করা হয় রাজস্থান থেকে আসা একটি নামী কোম্পানির ভোজ্য তেলের ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কার উদ্ধারে তদন্ত শুরু করে হুগলি জেলা পুলিশ। আর ট্যাঙ্কার উদ্ধার করতে গিয়েই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। জিপিআরএস সিস্টেম থেকে ট্যাঙ্কারটির সন্ধান পায় পুলিশ। তা উদ্ধার করতে গিয়েই ভেজাল তেলের একটা বেআইনি কারখানার হদিশ পেয়ে যান তদন্তকারীরা।

বৃহস্পতিবার রাতে আদর্শনগরে অভিযানে নেমে পুলিশ জানতে পেরেছে, এই কারখানায় ভেজাল তেল কন্টেনারে ভর্তি করে নামী কোম্পানির স্টিকার সেঁটে বাজারজাত করা হয়। তারপর তা ছড়িয়ে দেওয়া হত কলকাতা-সহ বিভিন্ন জেলায়। সেই উদ্দেশ্যেই রাজস্থান থেকে আসা পূর্তি বনস্পতি কোম্পানির তেলের ট্যাঙ্কারটি হাইজ্যাক করা হয়। ওই তেল নিয়েই ভেজাল দিয়ে বিভিন্ন বাজারে পাচার করা হত। পুলিশ খতিয়ে দেখছে আগেও এ ধরনের কোনও ক্রিয়াকলাপের সঙ্গে এই কারখানার মালিক জড়িয়ে ছিলেন কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+