৫৫ লক্ষ টাকা সহ দুই পাচারকারী উদ্ধার মালদহে
মালদহ থেকে উদ্ধার হল ৫৫ লক্ষ টাকা সহ ভারতীয় মুদ্রা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজন যুবককে।
মালদহ থেকে উদ্ধার হল ৫৫ লক্ষ টাকা সহ ভারতীয় মুদ্রা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজন যুবককে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। উদ্ধার করা হয়েছে ১০ চাকার একটি লরিও।

ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম সুফি আলম (৩২) ও রহমান শেখ (২৮)। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকায়। গতকাল গভীর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি লরিতে করে টাকা পাচার করছিল।
গোপন সূত্রে পুলিশ জানতে পারে, গাড়িটির সিটের নীচে টাকা রাখা ছিল। জানতে পেরেই উদ্ধার করা হয় ৫৫ লক্ষ টাকা।
নোটগুলি ৫০০, ১০০ ও ২০০ টাকার নোট ছিল। ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে জাতীয় সড়ক সংলগ্ন সুস্থানি মোড় এলাকায় লরিটিকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে লরির সিটের নীচ থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করে। টাকা পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে টাকাগুলি কোথায় পাচার করছিল তার তদন্ত শুরু করেছেন উচ্চপদস্থ কর্তারা।












Click it and Unblock the Notifications