বেশিরভাগ শহরই পরিণত হচ্ছে একটা উত্তপ্ত দ্বীপে, বলছে আইআইটি খড়গপুরের সমীক্ষা

বেশিরভাগ শহরই পরিণত হচ্ছে একটা উত্তপ্ত দ্বীপে, বলছে আইআইটি খড়গপুরের সমীক্ষা

দেশের বেশিরভাগ শহরই বর্তমানে " উত্তপ্ত দ্বীপে" পরিণত হচ্ছে। দিন ও রাতের সময়ে সমস্ত মরসুমেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন আইআইটি খড়গপুরের গবেষকেরা। সম্প্রতি খড়গপুরের তরফে জারি করা একটি বিবৃতিতেও এই কথা জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

বেশি জনসংখ্যা যুক্ত বড় শহরে বাড়ছে পারদ স্তর

বেশি জনসংখ্যা যুক্ত বড় শহরে বাড়ছে পারদ স্তর

এই গবেষণায় আইআইটি-খড়গপুরের সমুদ্র, নদী, বায়ুমণ্ডল এবং ভূমি বিজ্ঞানের গবেষকরা এবং একইসাথে আর্কিটেকচার এবং আঞ্চলিক পরিকল্পনা বিভাগের গবেষকরা দেখিয়েছেন যে দিন ও রাতের বেলা দশ লক্ষেরও বেশি জনসংখ্যা যুক্ত বড় শহরে পারদ স্তর অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে।

বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি

বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি

এরফলে মানুষের স্বাস্থ্যের ঝুঁকিও অনেকাংশে বেড়ে গেছে বলেও ওই সমীক্ষার প্রতিবেদনে জানিয়েছেন গবেষকেরা। খড়গপুর আআইটির অধ্যাপক অরুণ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, "আমাদের গবেষণাটিতে ভারতের সর্বাধিক উত্তপ্ত শহর গুলির কথা তুলে ধরা হয়েছে। এই জন্য ২০০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশেৎ প্রায় ৪৪টি বড় শহরের উপর পর্যবেক্ষণ করা হয়।"

প্রতিরোধে প্রভাব বনাঞ্চলের

প্রতিরোধে প্রভাব বনাঞ্চলের

পাশাপাশি কলকাতা, পুনে এবং গুয়াহাটির মতো শহরগুলিকে যেখানে শহতলির উপকূলীয় অঞ্চল যেমন সুন্দরবনের মতো বিশাল সবুজ বনাঞ্চল দিয়ে ঘেরা রয়েছে। সেখানেও শুষ্ক অঞ্চলের শহরগুলির তুলনায় দিনের বেলা শহরতলির উপরিভাগে একটি শীতলতার প্রভাব অনেকাটাই বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+