৯১ লক্ষ টাকার বেতন প্যাকেজের প্রস্তাব আইআইটি খড়গপুরের ছাত্রকে

আইআইটি আধিকারিক সূত্রে জানানো হয়েছে, ১২৫ জন ছাত্র প্রাক প্লেসমেন্ট অফার পেয়েছে ইতিমধ্যেই। গতবারের ব্যাচের তুলনায় এবারের ছাত্রদের ২০ শতাংশ বৃদ্ধিতে বেতন প্যাকেজের অফার দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। আজ অবধি সবচেয়ে আকর্ষণীয় বেতন প্যাকেজ অফার করা হয়েছে কলেজের এক ছাত্রকে। ওই ছাত্রের বার্ষিক বেতন প্যাকেজ ৯১ লক্ষ টাকা।
১ ডিসেম্বর চূড়ান্ত প্লেসমেন্ট হবে। আগের বছরের চেয়ে ৫০ শতাংশ বেশি নিয়োগ চূড়ান্ত প্লেসমেন্ট থেকে আশা করা হচ্ছে বলে জানিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। একইসঙ্গে এও জানানো হয়েছে, অন্যান্যবারের তুলনায় এবার দেশ-বিদেশের সংস্থাগুলি থেকে অভাবনীয় সাড়া মিলছে, গুগল, ফেসবুক, ওয়ার্ক অ্যাপ্লিকেশন-এর মতো বিদেশী সংস্থাগুলি থেকেও অফার এসেছে।












Click it and Unblock the Notifications