আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যু ঘিরে চাঞ্চল্য

আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আইআইটির হস্টেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এক ২২ বছর বয়সী ছাত্র নিধিন এন।

খড়গপুর, ২২ এপ্রিল: ছাত্রের আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল খড়গপুর আইাইটিতে। জানা গিয়েছে, আইআইটির হস্টেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এক ২২ বছর বয়সী ছাত্র নিধিন এন।

কেরলের বাসিন্দা নিধিন আইআইটি খড়গপুরের এয়রোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। নিজের হস্টোলেরে ঘরে নিধিনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি পুলিশকেল খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। জানানো হয় নিধিনের বাড়িতেও।

আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিধিনের মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যাতে লেকা রয়েছে "আমাকে ঘুমোতে দাও"। হস্টেলে নিধিনের ঘর ভিতর থেকে বন্ধ করা ছিল বলে ঘরের জানলা ভেঙে পুলিশ দেহ উদ্ধার করেছে।

প্রসঙ্গত কিছুদিন আগেই , আইআইটি খড়গপুরের এক ছাত্রের দেহ রেল লাইনের দার থেকে পাওয়া যায়। এছাড়াও গত মাসে, এই একই শিক্ষা প্রতিষ্ঠানের আরও এক ছাত্র অবসাদের বশবর্তী হয়ে আত্মঘাতী হয় বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে আইআইটিতে একর পর এক ছাত্র মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+