এবার ডিজিটাল রেশন কার্ড না থাকলে মিলবে না রেশন!

ডিজিটাল রেশন কার্ড না থাকলে এবার সমস্যা হবে রেশন তুলতে। মঙ্গলবার নবান্নে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এবার থেকে ডিজিটাল রেশন কার্ড না থাকলে তোলা যাবে না খাদ্যসামগ্রী।

কলকাতা, ৩১ জানুয়ারি : ডিজিটাল রেশন কার্ড না থাকলে এবার সমস্যা হবে রেশন তুলতে। মঙ্গলবার নবান্নে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এবার থেকে ডিজিটাল রেশন কার্ড না থাকলে তোলা যাবে না খাদ্যসামগ্রী। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই চালু হবে এই নিয়ম।

যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থাকবে না তারা পুরনো রেশন কার্ড দিয়ে শুধুমাত্র কেরোসিন তুলতে পারবেন, তবে চাল ডাল বা অন্যান্য সামগ্রী তুলতে পারবেন না রাজ্যবাসী।

এবার ডিজিটাল রেশন কার্ড না থাকলে মিলবে না রেশন!

যাদের কাছে ডিজিটাল রেশনকার্ড নেই তাদেরকে নতুন ডিজিটাল রেশন কার্ড বানিয়ে নেওয়ার কথা বলেছেন খাদ্যমন্ত্রী। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এই রেশন কার্ড বানিয়ে নেওয়া যাবে।

এদিন খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যে বহু মানুষ রয়েছেন, যারা রেশন কার্ড বানিয়েছেন কিন্তু ব্যবহার করেন না। রেশন থেকে খাদ্যশস্য তোলেন না। অথচ তাদের কার্ড নিয়ে অন্যরা রেশন তোলেন, যা অন্যায়। ডিজিটাল রেশন কার্ড তৈরি করতে মানুষকে উৎসাহ দিতেই এই কড়াকড়ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+