‘পুলিশ প্রোফর্মা দিলে তা কেউ ফিলাপ করবেন না’, রামনবমী নিয়ে সতর্কবার্তা শুভেন্দু অধিকারীর
রামনবমীর এখনও কিছুদিন বাকি। অথচ এখন থেকেই রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক আঁচ যেন তপ্ত বঙ্গ রাজনীতিতে। এবছরের রামনবমী যে অন্যান্য বারের তুলনায় আলাদা, তা যেন প্রতিটা সময় মনে করিয়ে দিছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্বের জিগির নিয়ে যখন এমনিতেই তপ্ত বঙ্গ, তখন তাতে আরও তাপ বাড়ালেন নন্দীগ্রামের বিধায়ক। ফের একবার রামনবমী নিয়ে মানুষকে সচেতন হতে বললেন শুভেন্দু অধিকারী।
এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, 'এর আগে যেভাবে রামনবমীর মিছিলে হামলা চলেছে, এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আমাদের কাছে খবর রয়েছে। তাই প্রত্যেকে সাবধান থাকবেন'। এরপরই মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ উগড়ে দেন বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু অধিকারী জানান, "যেইভাবে এর আগে লক্ষ্মী পুজোয় ঝামেলা হয়েছে, দুর্গাপুজোয় ঝামেলা হয়েছে, রামনবমীতে ঝামেলা হয়েছে প্রশাসনের গাফিলতির জেরে কিংবা তাঁদের উস্কানির জেরে; এইবারও ঠিক সেরকমই ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার"।
শুভেন্দুর কথায়, "ইতিমধ্যেই হাতে একটি প্রোফর্মা পেয়েছি। পুলিশ কীভাবে উস্কানি দেয় দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রোফর্মা কেউ ফিলাপ করবেন না। পুলিশ যদি এই প্রোফর্মা আপনাদের দেয়, আমাকে জানাবেন। প্রোফর্মাতে বলা রয়েছে,
- কমিটির নাম
- পুজোর স্থান
- সেক্রেটারির নাম ও মোবাইল নম্বর
- প্রশেসন হবে কি না?
- প্রশেসনের রুট
- অন্য ধর্মের কোনও প্রতিষ্ঠান আছে কিনা? / মুসলিম মহল্লার নাম
- জমায়েত
- Trouble Mongers বা গন্ডগোলকারীদের নাম ও নম্বর
- ওই পুজোতে কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ কর্মীদের নাম"
এর সাথেই শুভেন্দু বলেন, "ভাবুন কীভাবে পুলিশ উস্কানি দিচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ শান্তিপূর্ণ ভাবে, নিয়ম মেনে রামনবমীর মিছিল করবেন। আর আগের বছরের যে অনুমতি পত্র ছিল, সেই কপি আর এবারের রুট কি তাই জমা দেবেন পুলিশকে। পুলিশ কোনও প্রফর্মা দিলে তা ভুলেও ফিলাপ করবেন না"।
এদিন কার্যত, এই ভাবেই রামনবমীর আগে সতর্ক করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগে গত বৃহস্পতিবার এমনই এক মন্তব্য করেছিলেন তিনি। এক সভা থেকে বলেছিলেন, "ভালো করে রামনবমী করবেন। আমিও থাকব মাঠে। গত বার ৫০ লক্ষ হিন্দু রাস্তায় নেমেছিল। এবার ২ হাজার মিছিল হবে। ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে"।
এদিন কার্যত সেই কথাকে জিইয়ে রেখেই শুভেন্দু বলেন, "এবছর আরও বড় করে পালিত হবে রামনবমী। কেননা এবছরটা বিশেষ করে তাৎপর্যপূর্ণ। এবছরই মহাকুম্ভ উদযাপন হয়েছে। যেখানে ৬৬ কোটি হিন্দু পবিত্র স্নান সেরেছেন। তাই এবার রামনবমীও হবে দেখার মত"।
তিনি নিজেও রামনবমীতে থাকবেন রাস্তায়। আগামী ৮ এপ্রিল এগরায় থাকবেন শুভেন্দু অধিকারী। আর ৭ এপ্রিল থাকবেন হাওড়ার শ্যামপুরে। তাঁর কথায়, "আমরা রাস্তায় থাকব। আর পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত। পারলে আটকে নিন!"
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications