মার্কশিটে সন্তুষ্ট না হলে পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা, জানাল পর্যদ
মার্কশিটে সন্তুষ্ট না হলে পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা, জানাল পর্যদ
করোনার কারণে আগেই বাতিল ঘোষণা করা হয়েছে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কীভাবে নম্বরের মূল্যায়ণ করে মার্কশিট দেওয়া হবে তাও জানিয়ে দিল পর্যদ। তবে তাতে যদি পড়ুয়ারা সন্তুষ্ট না হন তাহলে তাঁরা পরীক্ষা দিতে পারবেন বলে মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাতিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা
করোনা সংক্রমণে মধ্যে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। জনতার মতামত নিয়েই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, জনমত চাইছে না এই কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক। তাই দুটি পরীক্ষাই বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জুলাই মাসের শেষ সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। পরে সেটা বাতিল করা হয়।

মূল্যায়ণের ভিত্তিতে নম্বর
পরীক্ষা বাতিল করার পর কীভাবে মার্কশিট দেওয়া হবে এই নিয়ে আলোচনা চলছিল। আজ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় কীভাবে মূল্যায়ণ করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের। তাতে ঠিক হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার ফলাফল মিলিয়ে তৈরি হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট। ৫০-৫০ ভাগ করে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরকে ধরা হবে।

সন্তুষ্ট না হলে পরীক্ষার সুযোগ
এই মার্কশিটে যদি কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হন তাহলে তিনি পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে পর্ষদ। সেক্ষেত্রে তাঁকে অপেক্ষা করতে হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে তবে তাঁকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তখন লিখিত পরীক্ষার নম্বরটি গ্রহন করা হবে। আগের মার্কশিটের নম্বরের গ্রহণযোগ্যতা থাকবে না।
জুলাই মাসেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ণ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ও হবে একই পদ্ধতিতে। সেক্ষেত্রেও একাদশ শ্রেণির নম্বর এবং প্র্যাক্টিকা ও প্রোজেক্ট ওয়ার্কের নম্বর মিলিয়ে হবে মূল্যায়ণ। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরাও মার্কশিটে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসতে পারবেন। সেই সুযোগ দেওয়া হবে তাঁদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications