মানুষ চাইলে, সব দল চাইলে নওশাদ সিদ্দিকীকে সমর্থন করা হবে, মন্তব্য সেলিমের

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। এই দুটিই এখন রাজ্য রাজনীতিতে তুমুল চর্চায়। ডায়মন্ড হারবার কেন্দ্রে কি নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নকে আরও উসকে দিল সিপিএম নেতা মহম্মদ সেলিমের বক্তব্য।

মানুষ চাইলে, সব দল চাইলে নওশাদ সিদ্দিকীকে সমর্থন করা হবে। এই কথাই সাংবাদিকদের সামনে বলেছেন মহম্মদ সেলিম। অর্থাৎ সিপিএমের পক্ষ থেকে নতুন করে এই চর্চাকে উসকে দেওয়া হল। বলা ভালো নওশাদের প্রার্থী হওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বার্তায় বিশেষ মন্তব্যের ইঙ্গিত দিয়েছেন।

Mohammad Salim

অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১০ বছর ধরে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনিই তৃণমূলের থেকে প্রার্থী হচ্ছেন। এদিকে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী ওই কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের ইশারা করেছেন। বিরোধীরা চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রে এবার হারুক।

অভিষেককে হারানোর ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সিপিএম নেতা মহম্মদ সেলিমের বক্তব্য নতুন করে চর্চাকে বাড়িয়ে দিল। লোকসভা নির্বাচনে জোট রাজনীতি কীভাবে কাজ করবে? কোন কোন আসন সমঝোতা হবে? সেইসব বিষয়ে প্রশ্ন করা হয়। সেইসময় ওঠে ডায়মন্ড হারবারের প্রসঙ্গ।

মহম্মদ সেলিম বলেছেন, মানুষ যদি চায়, সব দল চাইলে নওশাদ সিদ্দিকীকে সমর্থন করা হবে। তার মানে নওশাদের প্রতি সিপিএমের সমর্থন থাকছে। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে বামেদের প্রার্থী ছিলেন ফুয়াদ হালিম। তার জামানত জব্দ হয়েছিল।

এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাহলে খেলা জমে যাবে। আমরাও বলব, খেলা হবে। বিজেপি লড়াই দেবে। আগেও ভালো হয়েছে ফল ওখানে। এবার জিতবে।

এদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা মন্তব্য নিয়ে মাঠে নেমে গিয়েছে। স্বয়ং নরেন্দ্র মোদী ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনিও জিতবেন না। নওশাদ সিদ্দিকীকেও চ্যালেঞ্জ দিয়েছে তৃণমূল। বিধায়ক পদ ছেড়ে নির্বাচনে লড়ুক নওশাদ৷ তাহলে বোঝা যাবে।

যদিও নওশাদ সিদ্দিকী এই বিষয় নিয়ে আর কিছু বলছেন না। দল বাছাই করা কেন্দ্রে প্রার্থী দেবে। ভালো ফল যেখানে হওয়ার সম্ভাবনা, সেখানে প্রার্থী দেওয়া হবে। তবে ডায়মন্ড হারবারে যে প্রার্থী দেওয়া হবে। একথা জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+