তৃণমূল মানুষের পঞ্চায়েত গড়তে চায়, কিন্তু যদি বিজেপি বা সিপিএমকে পছন্দ হয়...

তৃণমূল এবার পঞ্চায়েত নির্বাচনে নয়া কৌশল নিয়েছে। তারা মানুষের মনোনীত প্রতিনিধিকে টিকিট দিয়ে জিতিয়ে আনতে চাইছে পঞ্চায়েতে। গড়তে চাইছে মানুষের পঞ্চায়েত। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই অভিনব উদ্যোগের পিছনে কাঁটাও কম নেই তৃণমূলের!

তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, মানুষ যাঁকে চাইবেন, আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস তাঁকেই প্রার্থী করবে। তাঁকেই মানুষের ভোটে জিতিয়ে এনে প্রার্থী পঞ্চায়েত বসাবে তৃণমূল। এভাবেই তৃণমূল নবজোয়ার আনতে চাইছেন তিনি।

Abhishek Banerjee

তৃণমূল চাইছে বাংলার মানুষের মতামত নিয়ে প্রার্থী ঠিক করতে। বাংলার মানুষের আশীর্বাদ নিয়েই আসন্ন নির্বাচনে লড়তে। এইভাবেই বাংলার মানুষের উপর শুধু ভোটের ভাগ্য নির্ধারণ নয়, প্রার্থী নির্ধারণের ভারও দিতে চাইছেন অভিষেক।

কিন্তু এইভাবে মানুষের কাছে গোপন ভোট চাইতে গিয়ে যদি বিপরীত মত উঠে আসে, যদি সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থী হিসেবে বিরোধী দলের কাউকে বেছে নেয়, তখন কী হবে। তখন হিতে বিপরীত হবে না তো?

যেমন ধরুন, তৃণমূল কংগ্রেস তাঁদের নয়া কর্মসূচিতে এলাকার মানুষের ভোট নিতে গেল। সেখানে ভোটের ফলে দেখা গেল বিরোধী বিজেপি, সিপিএম বা কংগ্রেসের কোনো প্রার্থীকে মানুষ বেছে নিল তাদের পছন্দের প্রার্থী হিসেবে, তখন কী করবে তৃণমূল?

bjp

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জবাব দিয়েছেন, সেক্ষেত্রে কোনো বাধাই হবে না। আমরা তাঁকে বোঝাব আসুন মানুষ আপনাকে চাইছেন, আপনি যদি মনে করেন, তাহলে শাসক দলের টিকিটে লড়তে পারেন। মানুষ আপনাকে কাজের জন্য চাইছেন, শাসক দলের সঙ্গে থাকলে, পূর্ণ উদ্যমে কাজ করতে পারবেন।

রাজনৈতিক মহলের মত, এভাবে যদি কোনো কোনো এলাকায় বিরোধী প্রার্থীদের দিকে পাল্লা ভারী হয়, তা জানতে তৃণমূলের সুবিধা হবে। সেইসব এলাকায় সতর্ক হতে পারবে। যে প্রা্র্থীকে মানুষ বেছে নিয়েছেন, তিনি তৃণমূলে আসতে না চাইলে, তাঁর মতো কোনো প্রা্র্থীর সন্ধান করা হতে পারে।

tmc

অতএব এটি একটি সাধু উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। কিন্তু কাঁটা এখানেই যে, বিরোধী মতাদর্শের কোনো প্রার্থী যদি তৃণমূলে টিকিট পায়, তবে তৃণমূলের অন্দরে বিভাজন তৈরি হবে না তো! কোনো বিক্ষুব্ধ প্রা্র্থীর খাঁড়া নেমে আসবে না তো! তাহলে তা বুমেরাং হতে পারে আসন্ন নির্বাচনে।

এ ব্যাপারে সাবধানী থাকতে হবে তৃণমূলকে। অভিষেকের আত্মবিশ্বাসের সুরে বলেন, তৃণমূল কংগ্রেস যাঁকে প্রার্থী করবে, তাঁকে আপনারা জেতাবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে। কিন্তু এবার আমরা নয়, আপনারাই প্রার্থী বেছে দেবেন, আমরা তাঁকেই পঞ্চায়েতের টিকিট দেব। এবার হবে মানুষের পঞ্চায়েত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+