ফের গুলি করার নিদান দিলীপ ঘোষের, মমতার সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন, দেখুন ভিডিও
ফের গুলি করে মারার নিদান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রবিবার তিনি দলের সভায় বলেন, রাজ্যে তাদের দল ক্ষমতায় এলে, সরকারি সম্পত্তি নষ্টকারীদের চিহ্নিত করে গুলি করা হবে।
ফের গুলি করে মারার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি দলের সভায় বলেন, রাজ্যে তাদের দল ক্ষমতায় এলে, সরকারি সম্পত্তি নষ্টকারীদের চিহ্নিত করে গুলি করা হবে। রবিবার বারাসত, নৈহাটি-সহ একাধিক জায়গায় তিনি সিএএ-এর সমর্থনে বক্তব্য রাখেন।

ছাড়বে না বিজেপির সরকার
দিলীপ ঘোষের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শাসনকালে সরকারি সম্পত্তি নষ্টকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এলে অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না।
|
সনাক্ত করে গুলি করা হবে
দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৫০০ কোটির সরকারি সম্পত্তি ক্ষতি হলেও অভিযুক্তদের ছেড়ে দেয়। কিন্তু তারা ক্ষমতায় আসলে, এইসব ব্যক্তিদের চিহ্নিত করা হবে এবং তাদের গুলি করা হবে। কাউকেই ছাড়া হবে না।

বিধানসভায় বিজেপি পাবে ২০০ আসন
দিলীপ ঘোষ বলেন, দেশ থেকে ৫০ লক্ষ অনুপ্রবেশকারী মুসলিমকে বের করে দেওয়া হবে। তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর বিজেপি ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২০০ আসন পাবে বলেও জানিয়েছেন তিনি।

উত্তর প্রদেশ সরকারের প্রশংসা
দিন কয়েক আগে সিএএ বিরোধী আন্দোলন দমন নিয়ে অসম ও উত্তর প্রদেশের কথা উল্লেখ করেছিলেন দিলীপ ঘোষ। যা নিয়ে বিতর্ক ছড়ায়। পাল্টা বলেন দলেরই মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে রবিবার দিলীপ ঘোষ ফের একবার উত্তরপ্রদেশ সরকারের নাম করেছেন। তিনি বলেছেন, উত্তর প্রদেশ সরকার সরকারি সম্পত্তি নষ্টকারীদের শুধু নথিভুক্তই করেনি, তাদের লাঠি নেরেছে এবং গুলি করেছে। দিলীপ ঘোষ বলেন, যেসব সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, তা কি কারও বাপের।












Click it and Unblock the Notifications