অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়? প্রশ্ন কলকাতা হাইকোর্টের

ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে আইএসএফ। প্রাথমিকভাবে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। অন্য দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারে। তাহলে আইএসএফ কেন পারবে না? বুধবার প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত।

২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। ওই দিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় আইএসএফ। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই সভার অনুমতি দেওয়া হচ্ছে না। সেজন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই রাজনৈতিক দল।

ISF

বুধবার এই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। অন্যান্য রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারে। তাহলে আইএসএফ কেন করতে পারবে না? প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি। আইএসএফ সমর্থকদের সংখ্যা কম থাকবে। পুলিশের সংখ্যা বাড়ানো হোক। এমনই পর্যবেক্ষণ বিচারপতির। আগামী কাল ফের এই মামলার শুনানি রয়েছে।

গত বছর রানি রাসমণি এভিনিউতে কী ঘটেছিল? সেই ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে আইএসএফকে। হাইকোর্টের পর্যবেক্ষণ, শুধু তারা বা তৃণমূল নয়, সব দল এমন সভা করে। সেই সব ক্ষেত্রে গোলমালের অভিযোগ ওঠে না। এদিন আদালতে পুলিশের দেওয়া ভিডিও দেখিয়ে ব্যাখ্যা চাওয়া হয় মামলাকারীদের থেকে।

আদালত চায়, লোক আনার ক্ষেত্রে বিধিনিষেধ রাখুক সংগঠন। সভা করতে বারণ করছে না আদালত। তবে সেই নিয়ে সংগঠনের বক্তব্য জানতে চান বিচারপতি। রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত অনুরোধ করেন, ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সভা একটু সরিয়ে অন্যত্র করা হোক।

বিচারপতি জানিয়ে দেন, মঞ্চ ওই জায়গাতেই হবে। অন্য দলও করে সভা সেখানে। তাহলে আইএসএফ কেন সভা করতে পারবে না? এজি জানান, ওই দিন ভিনটেজ কার র‍্যালি হবে কলকাতায়। ওই জায়গা দিয়ে হবে। তাই সমস্যা হবে।

বিচারপতি বলেন, র‍্যালি বন্ধ করতে বলছি না। কিন্তু এরা আগে আবেদন করেছেন। তাই লোকসংখ্যা বেঁধে দিয়ে ওখানেই সভা করতে দিতে হবে। পুলিশের সংখ্যা বাড়ানো হোক। এই কথাও বলেছেন বিচারপতি। কত কম লোক নিয়ে সভা করতে পারবে আইএসএফ? সেই ব্যাপারে জানাতে হবে আদালতকে জানাতে হবে। রাজ্যের তরফের বক্তব্যও শোনা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+