Madan Mitra: ঠিক সময়ে হাসপাতালে ভর্তি না হলে বিপদ হত? কী হয়েছে মদন মিত্রের?
প্রবল অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মুখ্যমন্ত্রীর পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সঠিক সময়ে হাসপাতালে ভর্তি না হলে বিপদ হতে পারত। এই কথাই জানাচ্ছেন মদন মিত্র। কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। উডবান ওয়ার্ডে তিনি রয়েছেন।
কী এমন হল মদন মিত্রের? জানা গিয়েছে, তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে তাঁর। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অসুস্থতার কথা জানতে পারেন। মদনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে বিধায়কের যোগাযোগ হয়। তিনি এসএসকেএম-এ মদন মিত্রকে ভর্তি করানোর ব্যবস্থা করে দেন। গতকাল সোমবার তিনি এসএসকেএম-এ ভর্তি হয়েছেন। আপাতত উডবার্ন ওয়ার্ডে তিনি রয়েছেন। মঙ্গলবার হাসপাতালে বেশ কিছু পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। এসএসকেএম থেকে বার হওয়ার সময় তিনি এই কথা বলেন।
গত ১৫ দিন ধরে তিনি অ্যান্টিবায়োটিক খাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনিই পরামর্শ দেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। বুকে যথেষ্ট ব্যথা রয়েছে বিধায়কের। কাশির সমস্যায় তিনি নাজেহাল। ঠিক সময়ে হাসপাতালে ভর্তি না হলে পরিস্থিতি আরও জটিল হত। এমনই বক্তব্য শোনা গিয়েছে মদন মিত্রের গলায়।
এদিন দেখা গিয়েছে হুইলচেয়ারে তিনি হাসপাতাল থেকে বেরিয়েছেন। মুখে মাস্ক পরানো ছিল। শারীরিক পরীক্ষার পর তিনি আবার হাসপাতালে ফিরে আসেন। মন্ত্রী অরূপ রায়কেও ধন্যবাদ দিয়েছেন মদন মিত্র। এই অসুখ নিয়ে তাঁকে যে এখন ভুগতে হবে। তাও তিনি বুঝতে পারছেন। এমনই বক্তব্য শোনা গিয়েছে মদন মিত্রের গলায়।
একসময় এসএসকেএম হাসপাতালে মদন মিত্রের যথেষ্ট প্রভাব ছিল। যদিও সাম্প্রতিক অতীতে দেখা যায় মদন মিত্রকে আটকে দেওয়া হয়েছে। এক যুবককে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন মদন মিত্র। কিন্তু তাই নিয়ে যথেষ্ট সমস্যা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ওই যুবককে ভর্তি নিতে চাননি। মদন মিত্রকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে।
এসএসকেএম হাসপাতালে দালালচক্র চলছে। এই অভিযোগ করেন মদন মিত্র। রীতিমতো অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল সেই সময়। এসএসকেএম হাসপাতালে মন্ত্রী অরূপ রায়ের প্রভাব এখন যথেষ্ট বেশি। এমনই মত ওয়াকিবহাল মহলের। মুখ্যমন্ত্রীর কথায় অরূপ রায়ের সাহায্যেই ওই হাসপাতালে ভর্তি হতে পেরেছেন মদন মিত্র। এমনই দাবি করেছেন কামারহাটির বিধায়ক।
মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তিনি যেতে পারলেন না। সেজন্য আক্ষেপও করেছেন মদন মিত্র।












Click it and Unblock the Notifications