রাজ্যে ক্ষমতায় আসলে গুণ্ডা শায়েস্তা কোন উপায়ে! যা বলছেন বিজেপি নেতা জয় ব্যানার্জি
বিজেপি ক্ষমতায় আসলে দরকারে গুণ্ডাদের এনকাউন্টার করে দেওয়া হবে। পুরুলিয়ায় গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
বিজেপি ক্ষমতায় আসলে দরকারে গুণ্ডাদের এনকাউন্টার করে দেওয়া হবে। পুরুলিয়ায় গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

মৃত বিজেপি কর্মীদের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে বলরামপুরের সরাই ময়দানে বিক্ষোভ অবস্থান শুরু করেছে বিজেপি। সেখানেই এই মন্তব্য করেছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূলের শাসনে রাজ্যে খুন ও সন্ত্রাস চলছে।
পুরুলিয়ায় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, ক্ষমতায় আসার পরে প্রথমেই গুণ্ডাদের সতর্ক করা হবে। তাদের বলা হবে চুরি, ডাকাতি, ধর্ষণ, শ্লীবতাহানি বন্ধ কর। সমাজের মূল স্ত্রোতে ফেরানোর চেষ্টা করা হবে। আর যদি কথা না শোনে তাহলে এনকাউন্টার করে দেওয়া হবে।
পুরুলিয়ার বলরামপুরের মানুষের কাছে জয় বন্দ্যোপাধ্যায়ের আবেদন, কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে দেখেছেন, বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। যদি জীবনের উন্নতি ও শান্তি আনতে তারা না পারেন, তাহলে তারা(জনগণ) তাড়িয়ে দেবেন বলেও জনগণকে বলেন এই বিজেপি নেতা। তাঁর দাবি, রাজ্যে বিজেপি সরকার গড়লে কোনও রক্ত ঝড়বে না। কোনও মায়ের কোলও খালি হবে না।












Click it and Unblock the Notifications