প্রয়োজনে ভিডিও কল বা স্কাইপে পড়ান, কলেজে দাদাগিরি বন্ধে ফরমান বিচারপতির
সরকার বলছে শিক্ষাঙ্গনে দাদাগিরি বরদাস্ত করা হবে না। শিক্ষামন্ত্রী বলছেন। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন। তবু লাগাতার চলছে তাণ্ডবের ঘটনা। বিরক্তি প্রকাশ করল হাইকোর্টও।
কলকাতা, ৯ মার্চ : সরকার বলছে শিক্ষাঙ্গনে দাদাগিরি বরদাস্ত করা হবে না। শিক্ষামন্ত্রী বলছেন। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন। তবু লাগাতার চলছে তাণ্ডবের ঘটনা। কলেজের সংক্রমণ দেখা দিয়েছে স্কুল পড়ুয়াদের মধ্যেও। এইসব নানা ঘটনায় বিব্রত রাজ্য সরকার। এরই মধ্যে শিক্ষাক্ষেত্রে দাদাগিরি নিয়ে বিরক্তি প্রকাশ করল হাইকোর্ট। একটি মামলায় হাইকোর্টের বিচারপতি বললেন, কলেজে দাদাগিরি মানব না।
পাঁশকুড়া বিএড কলেজে গণ্ডগোল নিয়ে মামলা। সেই মামলায় বিচারপতি বলেন, কোনওভাবেই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। সবার আগে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। বাকি সব তার পরে। মামলাকারী শিক্ষককে তিরষ্কৃত করে বিচারপতি বলেন, পড়ানোর ইচ্ছা থাকলে কলেজে না গিয়েও পড়ানো যায়। প্রয়োজনে ভিডিও কল বা স্কাইপে পড়ান।

শুধু অধ্যাপককে ভর্ৎসনা করেই ক্ষান্ত থাকেনি আদালত। কলেজ কর্তৃপক্ষকেও তিরস্কৃত করা হয়। কমিটির সঙ্গে ঝামেলার জেরেই এই মামলা করেছিলেন অধ্যাপক। এ বিষয়ে নতুন ও পুরনো কলেজ পরিচালন সমিতির জবাব তলব করেছেন বিচারপতি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে। কারণ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনেই এই কলেজ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications