Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দরকারে প্রধানমন্ত্রীর গাড়িও তদন্ত করতে পারে, কেন দিলীপ ঘোষ বললেন এই কথা?

দরকার হলে প্রধানমন্ত্রীর গাড়িও তদন্ত করতে পারে। রাজ্য পুলিশের গাড়ি তল্লাশির ঘটনায় মন্তব্য দিলীপ ঘোষের। গতকাল কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেই ঘটনায় আলোড়ন ছটিয়ে পড়েছিল রাজ্য রাজনীতিতে।

বুধবার সকালে এই বিষয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ। সবার গাড়িই তল্লাশি হবে৷ যারা গাড়িতে টাকা নিয়ে ঘুরে বেড়ায়, তাদের তল্লাশি হবে। তাঁর নিজেরই প্রশ্ন, দিলীপ ঘোষের গাড়ি তল্লাশি করে কী হবে? বিড়ি - সিগারেটের একটা প্যাকেটও পাবে না।

Dilip Ghosh

পশ্চিমবঙ্গের সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। সেই কারণে সব কিছুতেই আদালতে যেতে হয়। বর্ধমানে প্রাত:ভ্রমণে বেরিয়ে যথারীতি সমালোচনার মেজাজেই দিলীপ ঘোষ।

আজ বুধবার রামনবমী। রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর অনুষ্ঠান পালন ঘিরে টানাপোড়েন চলছে৷ পুলিশ এই বিষয়ে অনুমতি দিচ্ছিল না বলে অভিযোগ। মিছিল করার জন্য কলকাতা হাইকোর্টে যেতে হয়েছিল। আদালত রামনবমীর মিছিলের জন্য অনুমতি দিয়েছে।

এদিন সকালে মেজাজেই ছিলেন বর্ধমান - দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ৷ রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি এদিনও৷ দিলীপ ঘোষ বলেন, সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে৷ এখানে সভা - সমিতি হবে কী না, এখানে শোভাযাত্রা হবে কী না, পুজোপাঠ হবে কী না, ছুটি কবে হবে? এই সবই, এমনকী দুর্নীতির তদন্তও কোর্ট করছে৷

পশ্চিমবঙ্গকে দেশের বাইরে মনে করা হয়। এখানে বাংলাদেশের স্লোগান দেওয়া হয়। কাউকে মানব না। আদালত মানব না, কেন্দ্রীয় সরকার মানব না। কেন্দ্রীয় বাহিনী মানব না৷ নির্বাচন কমিশন মানব না। এই মানসিকতার কারণে মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ ভারতের বাইরের একটা দেশ। সোজাসাপটা মন্তব্য করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাসকে। দেরি করে কি প্রার্থীর নাম প্রকাশ হল? সেই বিষয় দিলীপ ঘোষ মানতে চান না। দেড় মাস বাকি আছে সেখানে ভোটের। দল যথেষ্ট চিন্তাভাবনা করেই ঘোষণা করেছে। অভিজিৎ দাস এলাকার ভূমিপুত্র। এলাকার সংগঠন দাঁড় করিয়েছেন তিনিই। এমনই দাবি করলেন দিলীপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+