'মমতা থাকলে আইএসআইএস পশ্চিমবঙ্গে যেকোনও সময় ঢুকবে', দাবি কৈলাস বিজয়বর্গীয়র

'যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন , তাহলে আইএসআইএস পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে। এটা জম্মু ও কাশ্মীরের মতো হয়ে যাবে...'।

'যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন , তাহলে আইএসআইএস পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে। এটা জম্মু ও কাশ্মীরের মতো হয়ে যাবে...'। ভোট উত্তাপের মধ্যেই আইএসআইএস ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

মমতা থাকলে আইএসআইএস পশ্চিমবঙ্গে যেকোনও সময় ঢুকবে, দাবি বিজয়বর্গীয়র

শ্রীলঙ্কায় বিভিন্ন ধর্মীয়স্থানে আত্মঘাতী হামলার পর বাংলায় আইএসাইএস -এর একটি পোস্টার উদ্ধার হয়েছে। যেখানে বলা হয়েছে, 'খুব শিগগির আসছি'। এতে মনে করা হচ্ছে বাংলাদেশ কিম্বা পশ্চিমবঙ্গে এরপর হামলা চালানোর ছক কষছে কুখ্যাত বিশ্বসন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস। এর প্রেক্ষিতেই এদিন কৈলাস বিজয়বর্গীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে মন্তব্য করেন।

কৈলাস বিজয়বর্গীয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগার সঙ্গে সঙ্গে তাঁকে উদ্দেশ্য করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্যই যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত তারা পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসেছে। আর আইএস জঙ্গিদের হুমকি তারই একটি প্রমাণ বলে দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+