যদি দিল্লি গুরুদায়িত্ব সামলান মমতা! অভিষেকই মুখ্যমন্ত্রী, ফের জোরালো দাবি কুণালের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০৩৬ সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। নিজের বক্তব্যেই অনড় থাকলেন কুণাল ঘোষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দায়িত্ব পেতে পারেন। দিল্লিতে তাঁকে গুরুদায়িত্ব সামলাতে হতে পারে। এই কথাও বলতে শোনা গেল তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে।

রবিবার কুণাল ঘোষের বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ২০৩৬ সালের পর আর মুখ্যমন্ত্রী পদে থাকবেন না। ২০৩৬ সালে বিধানসভা নির্বাচনের পর জিতে ক্ষমতায় আসবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। সোমবারও একই কথা বললেন কুণাল। আরও জোর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার কথা বললেন তিনি।

Kunal Ghosh

রাজনৈতিক জগৎ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি অবসর নিচ্ছেন? সেই প্রসঙ্গ উসকে গিয়েছিল সোমবার। তবে কিছুটা নতুন বক্তব্য রাখলেন কুণাল। দিল্লিতে তৃণমূল নেত্রী গুরুদায়িত্ব পেতে পারেন। এবার সেই কথাই কুণালের মুখে শোনা গেল। তার মানে কি আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জল্পনা উসকে দিলেন তিনি।

দিল্লির প্রসঙ্গে আর কোনও কথা বলেননি কুণাল। তবে আরও একটি মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কুণাল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ব্যতিক্রমী কোনও সিদ্ধান্ত নেন। তাহলে কি নেত্রী দায়িত্ব থেকে সরে যাবেন? উত্তরসূরিকে তিনি জায়গা করে দেবেন? এই ধোঁয়াশা থেকে যাচ্ছে।

এদিনই দিল্লিতে তৃণমূল নেত্রী জানিয়েছেন, উত্তরসূরি ঘোষণা করার এখনও সময় আসেনি। এদিকে দলের মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর সময়সীমা এখন থেকেই নির্দিষ্ট করে ফেলেছেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নে মানুষ ভরসা করছে। সেই উন্নয়নকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস আগামী ১০ বছর সরকারে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

এরপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে অন্য কোনও নাম উঠে আসবে না। সোজাসুজি সে কথাই বলে ফেলেছেন কুণাল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল চাইছে। তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে নিশ্চিত ভাবে মানুষের সেবা করবে। এমনই মত কুণালের।

মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিল্লিতে চলে যান তাহলে অভিষেক বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। এখানে গোষ্ঠীর কোনও বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতির তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ভাবে ভূমিকা পালন করবে তৃণমূল। ইন্ডিয়া জোটের মুখ হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাও বলেন কুণাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+