সারদার সঙ্গে যোগাযোগ প্রমাণ হলে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন মমতা

সারদা-কাণ্ড ক্রমশ ফাঁস হয়ে চেপে বসছে তৃণমূল কংগ্রেসের ওপর। নেতা-মন্ত্রী-সাংসদ, কেউই বাদ যাচ্ছেন না সিবিআইয়ের নজরদারি থেকে। এর আগে রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু, বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখকে ডেকে জেরা করেছে সিবিআই। আবার আগামী শুক্রবার সৃঞ্জয় বসুর পাশাপাশি মদন মিত্রকেও ডেকে পাঠিয়েছে তারা। এতে স্বাভাবিকভাবে চাপ বেড়েছে মমতার ওপর। তাই তিনি পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটলেন বলে মনে করা হচ্ছে।
একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "কে বলল সারদায় আমি যুক্ত? শুধু অভিযোগ করলেই হবে? আপনাদের প্রমাণ করতে হবে। যদি প্রমাণ হয় যে, আমি সারদা-কাণ্ডে যুক্ত, তা হলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব।"
"চোরের মায়ের বড় গলা", কটাক্ষ করলেন অধীর চৌধুরী
সত্যিই আপনি ইস্তফা দেবেন না কথার কথা? দৃশ্যত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "হ্যাঁ। আমি তো বারবার বলেছি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ৩৪ বছর ধরে বাম জমানায় এ সব হয়েছে। আমরা তো একজনকে গ্রেফতার করেছি। পাঁচ লক্ষ মানুষের টাকাও ফেরত গিয়েছি। আমাদের বিরুদ্ধে বাজে অভিযোগ আনা হচ্ছে, অপপ্রচার হচ্ছে।"
আরও পড়ুন: সারদা কাণ্ডে মদন মিত্রকে তলব করল সিবিআই, অস্বস্তিতে তৃণমূল
প্রসঙ্গত, তাঁর দলেরই একদা দুই পরিচিত মুখ কুণাল ঘোষ ও আসিফ খান এর আগে মমতার দিকে আঙুল তুলেছেন। কুণালবাবু বলেছেন, "সারদা মিডিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা যদি কেউ সবচেয়ে বেশি পেয়ে থাকেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।" আসিফ খান বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ডাকাতরাণী। উনি সবই জানেন।"
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "আগামী দিনে তৃণমূলের আরও লোকজনকে ডাকবে সিবিআই। কই, আমাদের তো ডাকছে না? ওদেরই কেন ডাক পড়ছে? চোরের মায়ের বড় গলা।"
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications