ঝড় তুললে আমরা টর্নেডো তুলব! নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার
ঝড় তুললে আমরা টর্নেডো তুলব! নাম না করে ফের একবার শুভেন্দুকে তোপ মমতার বন্দ্যোপাধ্যায়ের। আজ মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক মিটিং ছিল। আর সেখান থেকেই নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। আর সেই ব
ঝড় তুললে আমরা টর্নেডো তুলব! নাম না করে ফের একবার শুভেন্দুকে তোপ মমতার বন্দ্যোপাধ্যায়ের। আজ মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক মিটিং ছিল। আর সেখান থেকেই নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। আর সেই বক্তব্য রাখতে গিয়েই একেবারে নাম না করে শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তিনি।

বলেন, কেউ কেউ আগে থেকেই বলে বেড়াচ্ছেন উত্তরপ্রদেশে জিতলে নবান্নে ঝড় তুলব। নিজেদের ওয়ার্ডে ঝড় তুলতে পারে না... আবার বড় বড় কথা। আর এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তোরা ঝড় তুললে আমরা টর্নেডো তুলব। তোরা টর্নেডো তুললে আমরা তুফান তুলব বলে জোর আওয়াজ তুললেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য দীর্ঘ যুগ পর কার্যত কাঁথি হাতছাড়া হয়েছে অধিকারী পরিবারের। এমনকি ওই পুরসভার সর্বত্র মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এমনকি খোদ শুভেন্দু অধিকারীর গড়েও বিজেপি এমন কিছু করে দেখাতে পারেনি। বরং বিপুল ভোটে তৃণমূল প্রার্থীর কাছে হারতে হয়েছে বিজেপির প্রার্থীকে।
এই অবস্থায় কার্যত দলের মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বিরোধী দলনেতাকে। কেন বিজেপির এই অবস্থা তা নিয়ে 'আত্মসমালোচনা' করা উচিৎ বলে মন্তব্যও উঠে এসেছে বিজেপির মধ্যে থেকেই। আর এই অবস্থায় সেই জায়গাতেই কার্যত নাম না করে শুভেন্দু অধিকারীকে আঘাত করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
শুধু শুভেন্দুই নয়, বিজেপিকেও এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, দিল্লিতে কোনও বিরোধী শক্তি নেই বলে তোরা আছিস... যেদিন তৈরি হয়ে যাবে আর থাকবি না। আর এজন্যে বিকল্প তৈরির ডাক দেন মমতা। বলেন, বিকল্পের কথা মুখে বললেই তো হবে না। করে দেখাতে হবে। আর তা বলতে গিয়েই নাম না করে শুভেন্দুর প্রসঙ্গ টেনে আনেন নেত্রী।
বলেন, কেউ বলছে উত্তরপ্রদেশে জিতলে ঝড় তুলব...আগে তোর এলাকাতে তো ঝড় থামা। এখানেই শেষ নয়, আমরা ভয় পাই না। লড়াই করে বেঁচে আছি। কারোর দয়াতে নেই বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষ-মাটি এই লড়াই করতে শিখিয়েছে বলেও মন্তব্য। ২০২১ সালে তো সবাই বলেছিল...ঝড় উঠবে নাকি। ২০০ পাড়।। আর তা কটাক্ষ করেই মমতা বলেন, স্লোগান দেওয়া খুবই সহজ। কিন্তু কাজে করে দেখানো ততটাই কঠিন।
উল্লেখ্য, শুধু আজ নয়, সোমবারও নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা দাঁড়িয়েই বলেন, এরা সব নিজেদের ওয়ার্ডে জিততে পারে না। আর এখানে এসে অসভ্যতা করছে বলেও আক্রমণ শানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications