'বাংলায় তৃণমূলকে যদি কেউ চ্যালেঞ্জ দিতে পারে, তাহলে তা আমরা', পুরভোটের আগে হুঙ্কার দিলীপের

বঙ্গবিজেপির প্রধান দিলীপ ঘোষের দাবি, লোকসভা ভোট থেকেই বাংলায় জমি হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সামনে পুরভোট । ২০২১ সালের বিধনাসভার মহারণের আগে এই পুরভোটই বিজেপি ও তৃণমূলের কাছে লিটমাস টেস্ট। একদিকে বিজেপি নিজের ভাবাদর্শকে ধরে রেখেই এই ভোট লড়ার চেষ্টায় অন্যদিকে, হারানো জমি ফিরে পেয়ে বাজিমাতের চেষ্টায় মমতা শিবির। এমন পরিস্থিতিতে বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষের দাবি, ' বাংলায় তৃণমূলকে যদি কেউ চ্যালেঞ্জ দিতে পারে, তাহলে তা আমরাই'।

'আমি আর এসএস এর লোক'...

'আমি আর এসএস এর লোক'...

এককালের আরএসএসে সামিল হওয়া দিলীপ ঘোষ বর্তমানে বাংলার বিজেপির সভাপতি। তাঁর কথায় , 'আমি আরএসএসএর লোক ' , তিনি একধাপ এগিয়ে বলেন, যা বলার তিনি তা সোজাসুজি বলতে পছন্দ করেন। দিলীপের দাবি, বাংলায় 'বুদ্ধিজীবীদের মুখোশ খুলতে কেউ এগিয় আসেননি। আমি করেছি। আমি কঠিন সত্যিটা বলতে ভয় পাই না।' আর এমন বার্তা দিয়েই তিনি স্পষ্ট করেছেন যে, সারা দেশে নাগরিকত্ব ইস্যুতে যাই ঘটে থাকুক বাংলায় এনআরসি লাগু করার দাবিতে তিনি বদ্ধপরিকর থাকবেন।

'বাংলার মানুষ আমার রাজনৈতিক ভাষা গ্রহণ করেছে'

'বাংলার মানুষ আমার রাজনৈতিক ভাষা গ্রহণ করেছে'

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ দাবি করেন, 'বাংলার রাজনীতিতে আমি আসার আগে যাঁরা ছিলেন আমি তাঁদের থেকে রাজনীতির ভাষা শিখেছি, আর বাংলার মানুষ এখন আমার রাজনীতির ভাষা গ্রহণ করেছে।'

 পুরভোট = সেমিফাইনাল!

পুরভোট = সেমিফাইনাল!

সামনেই পুরভোট। এবছরের এপ্রিলেই বাজতে চলেছে পুরভোটের দামামা। ২১ এর আগে ঘর গোছানোর ও শক্তি পরীক্ষার অন্যতম প্ল্যাটফর্ম এই পুরভোট। তার আগে দিলীপ ঘোষের দাবি, পার্টির বর্ষীয়ান নেতাদেরই পুরভোটের ময়দানে নামানো হবে। এই ভোটকে বিজেপি কতটা 'গুরুত্বের চোখে দেখছে' , সেই বার্তা মানুষের কাছে পৌঁছতেই পার্টির সাংসদরা বাদে বর্ষীয়ানদের ভোটের প্রার্থী হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি।

 জমি হারিয়েছেন মমতা!

জমি হারিয়েছেন মমতা!

দিলীপ ঘোষের সামনে যে ২০২১ নির্বাচন পাখির চোখ, তা বারবার স্পষ্ট করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটেই বাংলায় জমি হারিয়েছেন। এককালে আরএসেশ -এ থাকা পদ্মশিবিরের নেতার দাবি ' ২০১৫ সালে আমাদের ৩০ শতাংশের কম কমিটি ছিল ৭৮০০ পোলিং বুথের প্রেক্ষিতে। এখন ৮০ শতাংশ বুথকে কেন্দ্র করে কমিটি রয়েছে। গত ৫ বছরে ৩৫০ জন কর্মী বাড়ি ছেড়ে বেরিয়ে সম্পূর্ণ সময় বিজেপিকে দিচ্ছেন। এরমধ্যে রয়েছেন আরএসএস স্বয়ং সেবকরাও। .. '

 বাংলায় তৃণমূলকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে..

বাংলায় তৃণমূলকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে..

দিলীপ ঘোষের দাবি, বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যদি তৃণমূলকে কেউ আটকাতে পারে তা হল বিজেপি। তিনি বলেন, এর আগে বিজেপি শুধু কলকাতা আর সংলগ্ন এলাকায় দুর্বল ছিল বিজেপির সাংগঠনিক শক্তি। তবে এখন কলকাতাতেও গেরুয়া শিবিরের দাপট কায়েম হয়েছে বলে দাবি পদ্মশিবিরের।

এনআরসি ও দিলীপের দাবি

এনআরসি ও দিলীপের দাবি

দিলীপ ঘোষের দাবি, এনআরসি নিয়ে তাঁরা একইভাবে নিজের অবস্থানে অনড় থেকে লড়াই চালাবেন। এই ইস্যুতে তৃণমূলের হাইভোল্টেজ বিরোধিতা বিজেপিকে কুপোকাত করতে পারবে না বাংলায় বলে দাবি করেছেন তিনি। এমন পরিস্থিতিতে দিলীপ ঘোষের দাবি, তাঁরা বাংলায় এনআরসির দাবিতে অনড় থাকবেন।

 কোনপথে পুরভোটের স্ট্র্যাটেজি?

কোনপথে পুরভোটের স্ট্র্যাটেজি?

প্রসঙ্গত, দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভ, তথা ঝাড়খন্ড নির্বাচনের আগে থেকে নাগরিকত্ব ইস্যুতে কোণঠাসা বিজেপি যেভাবে পর পর বিধানসভা ভোট হেরেছে, তাতে বাংলায় পুরভোটের আগে কট্টর হিন্দুত্বের পথে বিজেপি হাঁটবে কি না তা নিয়ে জল্পনা ছিলই। আর এবার সেই জল্পনা থামিয়ে দিলীপ ঘোষ নিজেই দলের অবস্থান স্পষ্ট করে দিলেন। তিনি জানিয়ে দেন বাংলার সাংস্কৃতিক ও জনসংখ্যার আনুপাতিক হার ভারসাম্যে রাখতে তাঁরা এনআরসির রাস্তা থেকে সরবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+