দুর্নীতি করে কেউ তৃণমূলে থাকতে পারবে না, কুকীর্তির খবর পৌঁছে যায় তাঁর কাছে, জানালেন নেত্রী মমতা
দল চালাতে কোন কোন পদ্ধতি অবলম্বন, ফাঁস করলেন মমতা
তৃণমূল কংগ্রেস ব্যক্তিগতভাবে কারও নয়, মানুষের দল। কৃষ্ণনগরের সভা থেকে একাধিকবার এইকথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতাদের বার্তা দিতে গিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে চলতে হবে। তিনি রাজনীতি করেন মানুষের জন্য, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবাইকে নিয়ে চলার বার্তা
সবাইকে নিয়ে চলতে হবে। কৃষ্ণনগরের সভা থেকে দলকে এই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ব্যক্তিগতভাবে কারও দল নয়, মানুষের দল। দল চালায় সম্মিলিত নেতৃত্ব বলেছেন তিনি। একথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় তাঁর কাজ সামলে দেন পার্থ চট্টোপাধ্যায়, ববি হাকিমরা। অন্যদিকে তিনি সাংসদদের কাজ দেখাশোনা করেন।

অভিযোগ পেলেই ক্রসচেক
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, কোনও অভিযোগ পেলে তিনি সহজেই কোনও সিদ্ধান্তে পৌঁছে যান না। বিভিন্ন মাধ্যম থেকে বিষয়টি নিয়ে ক্রসচেক করেন। বিভিন্ন জায়গায় তাঁর অনেক লোক আছে, তাদের মাধ্যমে দলের খবর সহজেই তাঁর কাছে চলে যায়। উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ সব জায়গাতেই তা প্রযোজ্য।

স্থানীয় নেতাদের বার্তা মমতার
অনেক সময়ই স্থানীয় নতাদের কাজে বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। সাধারণ মানুষের সঙ্গে অনেক ক্ষেত্রেই স্থানীয় নেতারা ভাল ব্যবহার করেন না। সাধারণ মানুষ স্থানীয় নেতাদের দুর্নীতে যুক্ত হতে দেখেন। যা ভাল ভাবে নেন না সাধারণ মানুষ। মঙ্গলবারে মতো বুধবারও কার্যত সেই প্রসঙ্গই তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকাল নেতাদের ভাল না লাগতে পারে, দলটা আমরা চালাই। অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হয়।

বিভিন্ন সময়ে বিড়ম্বনায় নেতৃত্ব
গঙ্গারামপুরের নন্দনপুর এলাকায় রাস্তা তৈরি করছিল তৃণমূলের পঞ্চায়েত। দুই মহিলা অভিযোগ করেন ব্যক্তি মালিকানায় থাকা জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরিতে বাধা দিতে গেলে দুই মহিলার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। দুই মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তার ওপর থেকে সরিয়ে দেওয়া হয়। এঁদের একজনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। জেলা তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোষ প্রথমে এই ঘটনায় তৃণমূল জড়িত নয় দাবি করলেন, পরে পঞ্চায়েতে উপপ্রধানকে সাসপেন্ড করে তৃণমূল। নিজের অবস্থাও বদল করেন অর্পিতা ঘোষ।
লোকসভা নির্বাচনের আগে রাজ্যে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে আন্দোলন হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। অনেক ক্ষেত্রেই স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা চালিয়েছিলেন।












Click it and Unblock the Notifications