Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিষেক প্রসঙ্গে জল্পনা বাড়ালেন সুব্রত বক্সী, মমতাকে সামনে রেখেই লড়াই?

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে জল্পনা বাড়ল রাজ্য রাজনীতিতে। শাসক দলের অন্তরে তীব্র হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই আগামী ভোটে আটকে রাখতে ইচ্ছা প্রকাশ করেছেন। এবার অভিষেক প্রসঙ্গে বক্তব্য রাখলেন সুব্রত বক্সী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরুর দিনের সঙ্গী সুব্রত বক্সী। দলের রাজ্য সভাপতি পদে তিনি এখন রয়েছেন। তৃণমূল কংগ্রেসের এক সময়ের কাজকর্মের দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। আজ সোমবার দলের প্রতিষ্ঠা দিবসে বিতর্ক উসকে দিলেন এই প্রবীণ নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 'যদি' লড়াইয়ে ময়দানে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখেই লড়াই করবেন তিনি।

subrata bakshi

সুব্রত বক্সী আজ বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরের ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, নিশ্চিতভাবে আমাদের ধারণা উনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন উনি। আর এই 'যদি' শব্দ নিয়েই শুরু হয়েছে জল্পনা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে অখুশি হয়েছেন? রাজ্যের সচিব পর্যায়ের বদল থেকে প্রবীণ নেতৃত্বদের পক্ষে দলনেত্রীর সওয়াল করা। এইসব কি অভিষেক সরাসরি মানতে পারছেন না? তাই জন্যই কি দলীয় নেতৃত্বের অবস্থান থেকে নিজেকে সাময়িকভাবে সরিয়ে রাখছেন তিনি? এই প্রশ্ন এখন উঠছে। নতুনদের জায়গা করে দিতে হবে নেতৃত্বের ক্ষেত্রে। সেই দাবি আরও জোরদার হচ্ছে।

কিন্তু সুব্রত বক্সীর মন্তব্য ঘিরেও একাধিক প্রশ্ন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আগামী লোকসভা নির্বাচনে লড়ার কথা জানাচ্ছেন। তাহলে কেন সুব্রত বক্সী 'যদি' শব্দ ব্যবহার করলেন? তাহলে কি লোকসভা ভোটের আগে একাধিক অদল বদল আসতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা। তিনি লোকসভা নির্বাচনের সময় তাঁর গুরুত্বপূর্ণ মতামত দেবেন। এ কথাই স্বাভাবিক। কিন্তু কেন দলের অন্তরে এত তাল কাটছে? সেই প্রশ্ন উঠছে।

সুব্রত বক্সী নিজে নির্বাচনে লড়াইয়ের ময়দানে আর নেই। কিন্তু তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী। এই কথা সবসময়ই বুঝিয়ে দিয়েছেন অতীতে। এবারও তাঁর বক্তব্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই পাওয়া গিয়েছে। তাহলে কি নতুনদের দলের নেতৃত্বে আনার বিষয়ে তিনিও অন্য ভাবনা চিন্তা করছেন? এই প্রশ্ন থাকছে।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ দিনের বার্তা রীতিমতো চর্চার মধ্যে এনে ফেলেছে। নতুন বছরে নব উদ্যোগে লড়াইয়ের জন্য তৈরি হতে বলেছেন তিনি। কর্মী - সমর্থকরা দলের মেরুদণ্ড। এই বক্তব্য অভিষেকের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+