হাওড়া স্টেশনে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার আইইডি, আতঙ্কে যাত্রীরা
কলকাতা, ৬ সেপ্টেম্বর : হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল ইম্প্রোভাইজস এক্সপ্লোসেভি ডিভাইস বা আইইডি। এলাকায় পৌঁছেছে বম্ব স্কোয়াডের কর্মীরা। আইইডি-টি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। পাশাপাশি গোটা হাওড়া স্টেশন চত্ত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আশে পাশে আর কোনও বোমা বা আইইডি রাখা হয়েছে কি না তা জানতে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াডের কর্মীরা।
হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২০ নম্বর প্ল্যাটফর্মে রেলেরই এক কর্মী প্রথম একটি পরিত্যক্ত ব্যাগ লক্ষ্য করেন। এই ব্যাগ ঘিরেই বোমাতঙ্ক ছড়ায়। এরপর বম্ব স্কোয়াডের কর্মীরা এলাকায় এসে সুটকেসটি খুললে সেখান থেকে একটি আইইডি উদ্ধার হয়।

এই ঘটনায় আতঙ্ক ছড়ায় রেল যাত্রীদের মধ্যে। এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আর কোনও আইইডি বা অন্য কোনও ধরনের বিস্ফোরক আশেপাশে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আইইডি নিষ্ক্রিয় করার ক্ষেত্রে অত্যন্ত তৎপরতা দেখানো হয়েছে। এলাকায় সিআইডির কর্তারাও পৌঁছিয়েছেন। এখনও স্পষ্ট জানা না গেলেও সূত্রের মতে এই আইইডি অন্য কোনও জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications