ইছামতি ব্রিজে লরির ধাক্কায় কনস্টেবলের মৃত্যু

ইছামতি ব্রিজে লরির ধাক্কায় কনস্টেবলের মৃত্যু

কর্মরত অবস্থায় বসিরহাটের ইছামতি ব্রিজের ওপর লরির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। মৃতের নাম দিলীপ বিশ্বাস ৫০। তিনি বসিরহাট থানায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোররাতে ব্রিজের ওপর কর্মরত ছিল ওই পুলিশকর্মী।

ইছামতি ব্রিজে লরির ধাক্কায় কনস্টেবলের মৃত্যু

সেই সময় একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। জখম অবস্থায় উদ্ধার করে তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করছে। মৃত কনস্টেবলের পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে।

তবে অন্যদিকে বসিরহাট ইছামতি ব্রিজের ওপর পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। এমনকি ইছামতি ব্রিজের ওপর দিয়ে নির্দিষ্ট পরিমাণ ভারের পণ্য পরিবহন নিষিদ্ধ রয়েছে, তার সত্বেও পুলিশ টাকা নিয়ে অধিক ভারী ট্রাক সেখান দিয়ে যাওয়ার অনুমতি দিত বলেও অভিযোগ স্থানীয় দের। আর রাত থেকেই বারত এই বেআইনি ট্রাকের রমরমা। সেকারণেই কি ট্রাকের আক্রোশের শিকার হলেন ওই কনস্টেবল ? উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+