জন্মাষ্টমীতেও দামে ছ্যাঁকা, ৩০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে তাল
তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল। এই ছিল নন্দোৎসব তথা জন্মাষ্টমীর জনপ্রিয় লোকগানের কথা। নন্দ অর্থাৎ নন্দলালা বলা হয় শ্রীকৃষ্ণকে। বাংলা তথা উত্তরভারতের অধিকাংশ জায়গায় জন্মাষ্টমীতে ধুমধামের ঐতিহ্য রয়েছে।
বাংলায় জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো ছাড়াও নানা আচার অনুষ্ঠান পালিত হয়ে আসছে। যেহেতু এই সময় ভাদ্রমাসে উল্লেখযোগ্য অন্য ফল তেমন কিছু পাওয়া যেত না তাই পাকা তালের নানা পদ ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করাই রীতি। তালের বড়া, তালের ফুলুরির ঐতিহ্য রয়েছে হাওড়াতেও।

কিন্তু ঘরে ঘরে জন্মাষ্টমী ব্রত ও পুজোর আয়োজনে তাল কিনতে গিয়েই চোখে জল আসছে মানুষের। বাংলা তথা হাওড়ার মফস্বল, গ্রামাঞ্চল জুড়ে অজস্র তালগাছের আধিক্য থাকায় তাল পেতে মানুষকে কোনওদিন ভাবতে হয় নি। কিন্তু এইবার তাল কিনতে গিয়েই মাথায় হাত সাধারণের।
এক একটি তাল হাওড়ার বাজারে বিকোচ্ছে ২৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা, ৪০০টাকা এমনকি ৫০০ টাকাতেও। তাও অনেক জায়গায় মাথাখুঁড়ে মিলছে না তাল। এমন দিনও যে দেখতে হবে তা কোনও দিন ভাবেন নি অনেক হাওড়াবাসী। শুধু হাওড়া নয় শহর কলকাতাতেও তালের দামে ছ্যাঁকা।












Click it and Unblock the Notifications