ICC World Cup 2023 Final: জয়ের আগেই মিষ্টিমুখের প্রস্তুতি, তৈরি ওয়ার্ল্ড কাপের ক্ষীরের রেপ্লিকা মিষ্টি

আজ বিশ্বকাপের মেগা ফাইনাল। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বকাপের জ্বরে আক্রান্ত কোটি কোটি ভারতীয়। সবকিছুর মধ্যেই ক্রিকেটের ছোঁয়া। এইরকম যখন উন্মাদনা তখন হাওড়ার কুলগাছিয়ায় এক মিষ্টির দোকানে দেখা গেল বিশ্বকাপের রেপ্লিকা, ব্যাট-বলের আদলে তৈরি মিষ্টি।

আর তা কিনতে ক্রেতাদের দেদার ভিড়। জানা গিয়েছে কুলগাছিয়া স্টেশন, সংলগ্ন একটি নামী মিষ্টির দোকানে সন্দেশ দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বকাপের রেপ্লিকা, এবং ব্যাট, বল। ব্যাট এবং বল বিক্রি হচ্ছে কুড়ি টাকা পিস হিসেবে। সবটাই সন্দেশের তৈরি। দোকানের মালিক জানান, ভারত জিতলে ব্যাট ও বলের আদলে তৈরি মিষ্টি বিতরণ করবেন তিনি। মিষ্টি কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই।

ICC World Cup 2023 Final


সকাল থেকেই গোটা শহরে উন্মাদনা তুঙ্গে। কেউ মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন টিম ইন্ডিয়ার সাফল্য কামনায়। কেউ আবার হোম-যজ্ঞ শুরু করে দিয়েছেন। পাড়ায় পাড়ায় ক্লাবগুলি টিম ইন্ডিয়ার সমর্থনে উল্লাস শুরু করে দিয়েছেন। রাজ্যের একাধিক ক্লাবে ওয়ার্ল্ড কাপের ফাইনাস ম্যাচ দেখার জন্য জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে।

অন্যদিকে গোটা দেশেও চড়ছে উন্মাদনার পারদ। আজ আহমেটাবাদে টিম ইন্ডিয়ার প্রেস্টিজ ফাইট। গোটা আহমেদাবাদ শহর যেন নীল সাদা রঙে রঙিন হয়ে গিয়েছে। সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে মোতেরা স্টেডিয়ামের গেট। সেই সঙ্গে উন্মাদনা চরমে উঠেছে। শয়ে শয়ে মানুষ ভিড় করেছেন সেখানে।

ইন্ডিয়া টিমের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। থাকবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী। কাজেই উন্মাদনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। একাদিক বলিউড তারকা উপস্থিত থাকবেন ম্যাচ দেখতে। ইতিমধ্যেই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন। থাকবেন ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদবানী, সিদ্ধার্থ মলহোত্রা সহ একাঝাঁক তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+