ICC World Cup 2023 Final: ক্রিকেট জ্বরে কাঁপছে বাংলা, টিম ইন্ডিয়ার জন্য কোথাও যজ্ঞ, কোথাও পুজো-প্রার্থনা
ক্রিকেট বিশ্বকাপের জ্বরে কাঁপছে আসমুদ্রহিমাচল। ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দেখতে আহমেদাবাদে তারকা সমাবেশ। গোটা দেশের সঙ্গে বাংলাতেও সকাল থেকে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। যাকে বলে সুপার সানডে আজ। দুপুর ২টো থেকে শুরু হবে ক্রিকেট ম্যাচ।
তার আগে সকাল থেকে গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। ক্লাবে ক্লাবে ইন্ডিয়া টিমের ছবি লাগেয় চলছে উল্লাস। এবার জিতবেই ইন্ডিয়া মেন ইন ব্লুর হয়ে গলা ফাটাচ্ছে অনুরাগীরা। বাঁকুড়ায় মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। অন্যদিকে নোয়াপাড়ায় চলছে ভারতীয় টিমেন জয়ের জন্য যজ্ঞ।

২০০৩ সালের ২৩ মার্চ রবিবার, সৌরভ, শচীন, সেওয়াগরা অল্পের জন্য অসি বধে সমর্থ হননি। সেবারের মতো দ্বিতীয়বার ক্রিকেটে বিশ্বজয় অধরাই ছিল। এবার ঠিক কুড়ি বছর পরে তেমনই এক রবিবারে বিরাট, রোহিত, স্বামীদের হাত ধরে অসি বধের সুবর্ণ সুযোগ ভারতের কাছে। সঙ্গে এবার তৃতীয়বারের জন্য ক্রিকেটে বিশ্বজয়ের দোরগোড়ায় ভারত। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহারণ শুরুর আগেই দিকে দিকে টীম ইণ্ডিয়ার মঙ্গল কামনায় নিজেদের মতো করে প্রার্থণা জানাচ্ছেন দেশবাসী।
এদিন সকালেই বিরাট বাহিনীর মঙ্গল কামনায় বাঁকুড়া শহরের প্রাচীণ ও ঐতিহ্যবাহি ভৈরবস্থান মন্দিরে পূজো দিলেন স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। সঙ্গে ছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্যরা। এদিন দেশের জাতীয় পতাকা ও টীম ইণ্ডিয়ার সদস্যদের ছবি হাতে ভৈরবস্থান মন্দিরে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার। উপস্থিত সকলের সঙ্গে 'টীম ইণ্ডিয়া জীতবে' বলেও স্লোগান দিতে দেখা যায় তাঁকে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, এবার টীম ইণ্ডিয়া জীতবেই। সারা দেশবাসীর সঙ্গে আমিও বিশ্বাস আজ এমন একটা ইতিহাস তৈরী হবে যা ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা ইন্ডিয়া।সকলেই আত্মবিশ্বাসী, এবারের বিশ্বকাপ ভারতের।রবিবার বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। তার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উল্লাস শিল্পাঞ্চলে। ক্রিকেট অনুরাগীরা জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ার ইতিমধ্যেই। দিকে দিকে শুরু হয়েছে যজ্ঞ,প্রার্থনা ভারতের জয়ের কামনায়। দুর্গাপুরের সগরভাঙার ক্লাব এম্বিশনের পক্ষ থেকে সকাল থেকেই পুজো অর্চনা শুরু করেছেন ক্লাব সদস্যরা। পাশাপাশি ক্লাব উদ্যোক্তাদের পক্ষ থেকে জায়েন্ট স্কিন লাগানো হয়েছে খেলা দেখার জন্য।












Click it and Unblock the Notifications