মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠক! কাঁচ ভেঙে গুরুতর আহত আইসি

প্রশাসনিক বৈঠক চলাকালীন দুর্ঘটনা। সরকারি পান্থনিবাসের কাঁচ ভেঙে গুরুতর জখম রামপুরহাট থানাকর আইসি সন্দীপন চট্টোপাধ্যায়।

প্রশাসনিক বৈঠক চলাকালীন দুর্ঘটনা। সরকারি পান্থনিবাসের কাঁচ ভেঙে গুরুতর জখম রামপুরহাট থানাকর আইসি সন্দীপন চট্টোপাধ্যায়। আশঙ্কাজনক অবস্থায় আইসিকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। এই দুর্ঘটনার পর সরকারি পান্থনিবাসের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠক! কাঁচ ভেঙে গুরুতর আহত আইসি

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী তারাপীঠ সফরে যাবেন। সেই সভার প্রস্তুতি নিয়েই শনিবার রামপুরহাটে রামপুরহাট সরকারি পান্থনিবাসে বসেছিলেন আধিকারিকরা। সেই সময় পান্থনিবাসের দেওলে থাকা কাঁচে ভর দিয়ে ফোনে ব্যস্ত ছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়। হঠাৎই কাঁচ ভেঙে দোতলা থেকে নিচে পড়ে যান তিনি।

মাথায় এবং কোমরে চোট লাগা অবস্থায়, আইসিকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। রাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। আইসির অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+