রামপুরহাট-কাণ্ডে সাসপেন্ড রামপুরহাট থানার আইসি, কেস ডায়েরি জমা পড়ল হাইকোর্টে

রামপুরহাট-কাণ্ডে আরও কড়া নবান্ন। কড়া হাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কাউকে না ছাড়ারও নির্দেশ দিয়েছেন তিনি। আর এরপরেই কার্যত কোমর বেধে নেমে পড়েছে রাজ্য পুলি

রামপুরহাট-কাণ্ডে আরও কড়া নবান্ন। কড়া হাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কাউকে না ছাড়ারও নির্দেশ দিয়েছেন তিনি। আর এরপরেই কার্যত কোমর বেধে নেমে পড়েছে রাজ্য পুলিশ প্রশাসন। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রভাবশালী তৃণমূল নেতা আনিরুল ইসলাম।

এখানেই শেষ নয়, সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসিকে।

এখানেই শেষ নয়, সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসিকেও। কর্তব্যে গাফিলতির কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনার পরেই ক্লোজড করা হয় রামপুরহাট থানার আইসি ত্রিদিব প্রামাণিককে। ঘটনার প্রায় দুদিন পর আজ বৃহস্পতিবার বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। কথা বলে পুরো ঘটনার পরিস্থিতি জানতে চান। আর এরপরেই পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশ কেন খবর পাওয়ার পরও দোষীদের গ্রেফতার করেনি? ঠিক সময় গ্রেফতার করা করলে ঘটনাটা নাও ঘটতে পারত। এখানে যিনি এসডিপিও ছিলেন, একটা খুন হয়ে যাবার পরও তিনি কেন কোনও ব্যবস্থা নেননি? এসডিপিও এবং আইসি'কে কেউই তাঁদের দায়িত্ব পালন করেননি বলেও মারাত্মক অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আর এরপরেই সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসিকে। জানা যাচ্ছে, আরও বেশ কয়েকজন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বুধবার এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় এক গোয়েন্দা এবং বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারও রয়েছে বলে খবর। অন্যদিকে রামপুরহাট-কাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি জমা দেওয়া হল। আজ বৃহস্পতিবার অ্যাডভোকেট জেনারেল কেস ডায়েরি তুলে দেন প্রধান বিচারপতির এজলাসে।

তবে মামলার শুনানিতে এদিন হাইকোর্টের তোপের মুখে পড়তে হয় এজিকে। গোপন জবানবন্দি কেন ইংরেজিতে লেখা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও এই পরিপ্রেক্ষিতে এজি জানান, স্থানীয় ডাক্তারবাবু এটি লিখেছেন। আদালতে এই সংক্রান্ত মামলার দীর্ঘ শুনানি হয়। আর তা শেষে আদালত নির্দেশ স্থগিত রেখেছে। তবে শুনানি শেষ।

অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে সরব বিরোধীরা। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে গত কয়েকদিনে ২৭ জনের মৃত্যু হয়েছে। কোনও কিছুতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।

অন্যদিকে রামপুরহাটের খুনের ঘটনা নিয়ে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তিনি বলেন, যেভাবে বীরভূমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ তৈরি করা হয়েছে, তা নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+