এবার বুকে অনুব্রত-র ছবি দেওয়া ব্যাজে প্রশাসনিক কর্তারা! তৃণমূলের 'দাস', কটাক্ষ বিরোধীদের

অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যাজ পড়ে অনুষ্ঠান দাপিয়ে বেরালেন নলহাটির ওসি, এএসআই থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়কও।

অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যাজ পড়ে অনুষ্ঠান দাপিয়ে বেরালেন নলহাটির ওসি, এএসআই থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়কও। অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উঠছে। প্রশাসনের কর্তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলে মন্তব্য বিরোধী দলগুলির।

এবার বুকে অনুব্রত-র ছবি দেওয়া ব্যাজে প্রশাসনিক কর্তারা! তৃণমূলের দাস, কটাক্ষ বিরোধীদের

১৫ অগাস্ট উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিল নলহাটি ফ্রেন্ডস ক্লাব। যাতে স্থানীয় যুবকদের একাংশ ছাড়াও হাজির ছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। হাজির ছিলেন এএসআই শুভঙ্কর ঘোষ, ওসি তথা সিআই অর্ণব গুহ। ছিলেন স্থানীয় বিডিও-ও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবারই বুকে ছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যাজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটি ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠার পিছনে রয়েছেন অনুব্রত মণ্ডল। আর স্থানীয় তৃণমূল নেতারাই এই ক্লাবটি নিয়ন্ত্রণ করেন বলে জানা গিয়েছে। সেই ক্লাবেরই রক্তদান শিবিরের অনুষ্ঠানে প্রশাসনিক কর্তাদের অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়। ফলে যেটুকু সময় তাঁরা অনুষ্ঠানে ছিলেন, তাঁদের বুকে দেখা গিয়েছে সেই ব্যাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+