পুলিশকে ঘিরে কোথাও 'মুর্দাবাদ' স্লেগান ,কোথাও আক্রমণ! গণনার দিনের কিছু তথ্য
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন সকাল থেকেই বিভিন্ন জেলায় উত্তপ্ত পরিস্থিতি। গণনার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের মল্লারপুরের পরিস্থিতি।
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন সকাল থেকেই বিভিন্ন জেলায় উত্তপ্ত পরিস্থিতি। গণনার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের মল্লারপুরের পরিস্থিতি। এদিকে , সকাল থেকেই বিরোধী এজেন্টদের মারধর ও তাঁদের ওপর গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত ছিল চোপড়া। এদিন বেলা গড়াতে পরিস্থিতি আরও ঘোরালো রূপ নেয়।

বিরোধী দলের এজেন্টদের অভিযোগ সেখানে বন্দুক উঁচিয়ে তাঁদের শাসিয়েছে শাসক দলের প্রতিনিধিরা। মারধর করা হয়েছে বলেও অভিযোগ। অভিযোগ ছিল, তাঁদের বাইক , বাসেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে। ঘটনার জেরে বিরোধীরা একজোট হয়ে বিক্ষোভ দেখান চোপড়া থানার সামনে। চলে থানা ঘেরাও পর্ব। এরপর জাতীয় সড়ক অবরোধ হয়। এরপর , অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছয় শাসক দলের কর্মীরা। শুরু হয় ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশ। উপস্থিত হন আইসি পার্থসারথি মজুমদার। সংঘর্ষ থামাতে তিনি উদ্যোগ নেন। এরপরই আইসি-র ওপর চলে হামলা। কোনও রকম রেয়াত না করেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত আইসিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
এদিকে, উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মালদার ইংরেজবাজারেও। সেখানে , গণনাকেন্দ্রের সামনে জমায়েত চলছিল। আর তা সরাতে গিয়েছিল অতিরিক্ত পুলিশসুপারের নেতৃত্বে পুলিশের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। তখনই অতিরিক্ত পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায় শাসকদল তৃণমূলের কর্মীরা। তাঁরা 'অ্যাডিশনাল এসপি মুর্দাবাদ ' স্লোগানে সরব হন। শাসক দলের অভিযোগ, বিনা দোষেই তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications