বাংলায় 'ফিদায়েঁ হামলার' তারিখ ঠিক করে ফেলেছে আইএস জঙ্গিরা! IB সূত্রে জারি সতর্কতা

বাংলায় যে জঙ্গি সংগঠন আইএসআইএস-র নজর পড়েছে তা আগেই পোস্টার ফেলে জানান দিয়েছে তারা।

বাংলায় যে জঙ্গি সংগঠন আইএসআইএস-র নজর পড়েছে তা আগেই পোস্টার ফেলে জানান দিয়েছে তারা। এবার কোন দিনে বাংলার বুকে আইএস-এর ফিদায়েন হামলা হবে, তাও ঠিক করে ফেলেছে এই কুখ্যাত জঙ্গি সংগঠন। আর সেই বিষয়েই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জারি হয়েছে বিশেষ সতর্কতা।

 গোয়েন্দাসূত্রে সতর্কতা জারি

গোয়েন্দাসূত্রে সতর্কতা জারি

নয়া দিল্লি সূত্রে জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন , আগামী বুদ্ধপূর্ণিমার দিন ফিদায়েঁ হামলার ছক কষছে আইএসআইএস। আর সেই হামলা হতে পারে পাশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে। এবিষয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে ভারতীয় গোয়েন্দাবিভাগ।

কোথায় হতে পারে হামলা?

কোথায় হতে পারে হামলা?

জানা গিয়েছে, বুদ্ধপূর্ণিমার দিন কোনও ধর্মীয়স্থান বা মন্দিরকেই হামলার জন্য বেছে নেওয়ার ছক কষেছে জঙ্গিরা। তাদের ব্লুপ্রিন্টে শ্রীলঙ্কার ধাঁচের হামলার পরিকল্পনা রয়েছে।

 নিরাপত্তা আঁটোসাঁটো

নিরাপত্তা আঁটোসাঁটো

গোয়েন্দা বিভাগ সূত্রে সতর্কতা পাওয়ার পরই এবার রাজ্যের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে ধীরে ধীরে মুড়ে ফেলা হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশকে। ভোটের মধ্যেই এই তথ্য আসায়, নিরাপত্তা গিরে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+