"বুঝিয়ে দেব আমি কী জিনিস", মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বললেন শুভেন্দু অধিকারী

এসএসসি মামলার রায় নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করেই সরাসরি আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। অযোগ্যদের নিয়মিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন। এই দাবি করলেন শুভেন্দু অধিকারী।

২০২২ সালের ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছেন। জোর গলায় এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা। এসএসসি মামলার রায় প্রসঙ্গে আক্রমণাত্মক মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Suvendu Adhikari

সেই সভামঞ্চ থেকে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। তাই নিয়ে পালটা আক্রমণ করেছেন শুভেন্দু৷ নাম উল্লেখ করে কথা বলার সাহস নেই তৃণমূল নেত্রীর। তিনি কাওয়ার্ড। শুভেন্দু বলেন, " আমার কাছে যে টাইটটা পেয়েছেন। বাকিটা জেলে ঢোকাব।" ব্যাগ গোছানোর কথা বলেন বিজেপি নেতা।

৫ মে ২০২২ সালে এসএসসির জন্য অতিরিক্ত শূন্যপদ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। চাকরিগুলো বাঁচানোর জন্য এই পদ তৈরি হয়েছে। হাতে কাগজ নিতে এই কথা দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চিহ্নিত করে হেফাজতে নিতে হবে। তারা কাদের টাকা দিয়েছে, জানতে হবে। টাকা নেওয়া সেই সব লোকদের ধর‍তে হবে। দুধ আর জল আলাদা হয়ে যাবে। যোগ্যরা চাকরি ফের ফিরে পাবেন। এই কথা দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতারা, বিশেষ করে 'ভাইপো এন্ড কোম্পানি'কে গ্রেফতার করে হেফাজতে নিতে হবে। এই কথা বলেন শুভেন্দু।

"মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন নাম ধরে বলবেন, সেদিন বুঝিয়ে দেব আমি কী জিনিস। মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে। " জোর গলায় বললেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+