Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আলিমুদ্দিনে বিদ্রোহ! কংগ্রেস-সিপিএমের সঙ্গেই জোটে থাকার বার্তা আব্বাস সিদ্দিকীর

নির্বাচনে ভরাডুবি হয়েছে। কার্যত মুখ থুবড়ে পড়েছে বাম-কংগ্রেস জোট। একই হাল আইএসএফেরও। ভোটের আগে একাধিক বিধানসভা আসনে লড়তে চেয়ে কার্যত বাম-কংগ্রেসের উপর লাগাতার চাপ বাড়াতে থাকেন আইএসএফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকী।

নির্বাচনে ভরাডুবি হয়েছে। কার্যত মুখ থুবড়ে পড়েছে বাম-কংগ্রেস জোট। একই হাল আইএসএফেরও। ভোটের আগে একাধিক বিধানসভা আসনে লড়তে চেয়ে কার্যত বাম-কংগ্রেসের উপর লাগাতার চাপ বাড়াতে থাকেন আইএসএফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকী।

কিন্তু ভোটের ফলাফলের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিশাল অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছে। বাংলার মেয়ের উপরেই ভরসা রেখেছে তাঁরা। এহেন ফলাফলের পরে কি ভবিষ্যৎ সংযুক্ত মোর্চার? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

জোটের সঙ্গেই থাকছে আইএসএফ

জোটের সঙ্গেই থাকছে আইএসএফ

জোটের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বামেদের সঙ্গে আইএসএফের জোট করা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন ঊঠতে শুরু করেছে। এই অবস্থায় জোটের বার্তা আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীর মুখে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস জানিয়েছেন, "হার-জিত হতেই পারে। তা বলে জোট এগিয়ে যাবে না এটা হতে পারে না। বাকি যাঁরা রয়েছেন তাঁরা কী ভাবছেন না ভাবছেন তা আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে।" তিনি আরও বলেন, "ভোটদান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। আমার বিজেপি-কে পছন্দ নাও হতে পারে। আমার তৃণমূলকেও পছন্দ না হতে পারে। কারও আবার আইএসএফ-কে পছন্দ না হতে পারে। সবারই পছন্দ অপছন্দ রয়েছে। তবে মানুষের রায়কে আমরা সম্মান জানাই।"

কিন্তু কেন মুখ থুবড়ে পড়ল সংযুক্ত মোর্চা

কিন্তু কেন মুখ থুবড়ে পড়ল সংযুক্ত মোর্চা

ভোটে মুখ থুবড়ে পড়েছে সংযুক্ত মোর্চা। কার্যত বিমান বসু এই ফলাফলকে বাম-কংগ্রেসের বিপর্যয় বলে দাবি করেছেন। তবে জোট নিয়ে তেমন কোনও বার্তা দেননি তিনি। এমনকি এখনও পর্যন্ত কংগ্রেসের তরফেও জোটের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা হয়নি। তবে এই প্রসঙ্গে আব্বাসের বক্তব্য, "যাঁরা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের নেতৃত্বে আছেন বা যাঁরা সংযুক্ত মোর্চার দায়িত্বে আছেন তাঁরা নিশ্চয়ই আলোচনা করছেন। আমি আইএসএফ প্রতিষ্ঠা করেছি ঠিকই কিন্তু নেতৃত্বের কোনও দায়িত্ব আমার কাঁধে রাখিনি। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো তাঁরাই আলোচনা করবেন, তাঁরাই বলতে পারবেন। সংযুক্ত মোর্চার ক্ষেত্রেও ফলাফল নিয়ে যাঁরা নেতৃত্ব আছেন তাঁরাই আলোচনা করছেন। তাঁরাই যা বলার বলবেন।"

এক বিধায়ককে নিয়েই লড়াই চলছে

এক বিধায়ককে নিয়েই লড়াই চলছে

কোনও রকমে মুখ রক্ষা হয়েছে সংযুক্ত মোর্চার। ভাঙরে একটা মাত্র আসন পেয়েছে আইএসএফ। আব্বাসের ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি হিসেবে জয় পেয়েছেন। সেই একমাত্র বিধায়ককে সামনে রেখেই তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন আব্বাস। তিনি জানিয়েছেন, আমরা একটা নীতি নিয়ে চলি। রাজনীতি আমাদের কাছে মানবসেবা, সমাজসেবা ও দেশসেবা। আমরা দেশবাসীর সেবার জন্য রাজনীতিতে নেমেছি। তাতে একটা, দুটো, তিনটে... ক'টি আসন পেলাম সেটা কোনও বিষয় নয়। যত জন দেশবাসী আমাদের ভোট দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের মতো করে মানুষের জন্য কাজ করে যাব।"

জোট নিয়ে কি বার্তা দেন বিমান বসু

জোট নিয়ে কি বার্তা দেন বিমান বসু

যুক্তফ্রন্ট সরকারের পর কংগ্রেসের প্রত্যাবর্তনের বছরেও এমন হাল হয়নি বলে স্বীকার করে নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেছেন,''ডিজাস্টার রেজাল্ট হয়েছে। বামেদের সঙ্গে কংগ্রেসেরও বিপর্যয়। কোনওদিন এমন বিধানসভা ছিল না বাংলায়। মানে ১৯৭২ সালে বামশূন্য করতে চেয়েছিল। সেখানেও বামেরা কিছু আসন জয়লাভ করেছিল। সিপিএম ১৩টা আসন পেয়েছিল।'' যদিও আইএসএফ-র সঙ্গে জোট নিয়ে আপত্তি তুলেছে শরিকরা। ২০১৬ সালে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে ভরাডুবি হয়েছিল বামফ্রন্টের। গণনার দিন বিমান বসু বলেছিলেন,''জোট না ঘোঁট।'' এবার আইএসএফ-কে নিয়ে প্রশ্নে সংযত প্রতিক্রিয়া দিলেন ফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন,''আমি বলতে পারব না। আমাদের নিজেদের আলোচনা ছাড়া এনিয়ে মন্তব্য করব না। নিজের দায়িত্বে কেউ প্রতিক্রিয়া দিতে পারে। আমাদের নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। আমি বলব কী করে?''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+