"মুখে আলকাতরা মেখে যেতে বলব", মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর
চার রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোতেই আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো আক্রমণ করলেন তিনি। পিসি, ভাইপো লাফাচ্ছে, সব ধ্বংস হয়ে যাবে। এই বার্তাই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কালো কাপড় পরে আসুন। মুখে আলকাতরা মেখে আসুন। এমনই কটাক্ষা করেছেন শুভেন্দু। শুধু তাই নয়, আগামী কাল সোমবার রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়করা বিজয় মিছিল করবেন। লাড্ডু বিতরণ হবে। এই কথাও জানিয়েছেন তিনি।

২০২৪ সালে লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পাবে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে ৪০০ এর বেশি আসন পাবে বিজেপি। নরেন্দ্র মোদী সরকার গঠন করবে। মানুষ বিজেপিকে একমাত্র বেছে নেবেন। এমনই দাবি করেছেন শুভেন্দু।
আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ব্যাপক সাফল্য পাবে বিজেপি। এমনই দাবি করছেন শুভেন্দু। বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি। শুভেন্দুর কথায়, " পিসি আর ভাইপো লাফাচ্ছে। অচিরেই ধ্বংস হয়ে যাবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ মোদীর সঙ্গে রয়েছেন। আজ এবং কাল গোটা পশ্চিমবঙ্গের মানুষ মোদী মোদী জয় স্লোগান দেবে।"
আগামী কাল সোমবার বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিজয় মিছিল করবে। লাড্ডু বিতরণ হবে বিধানসভার ভিতরে ও বাইরে। শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গের ফল ভালো হবে। এই সরকার ২৬ সাল পর্যন্ত টিঁকবে না। তাঁর কথায়, "এই চোর সরকার অচিরেই বিদায় হবে।"
মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন আক্রমণের ঝাঁঝ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, " আমি মমতাকে বলবো কালো শাড়ি পড়ে যেতে এবং মুখে আলকাতরা মেখে যেতে।"
ছত্রিশগড়ে বড় সাফল্য পেয়েছে বিজেপি। সেখানেও তারা সরকার গঠন করছে। শুভেন্দু বলেন, "আমি ছত্রিশগড়ে বাঙালি ভোটারদের নিয়ে প্রচারে গিয়েছিলাম। সেখানে অভূতপূর্ব সাফল্য পেয়েছি। বাঙালি ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছেন।" তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications