আমাদের ছেলেদের ঘরে ঢুকিয়ে দেব, সিপিএম মহিলাদের ধর্ষণ করে চলে যাবে, প্রকাশ্য হুমকি তাপস পালের

আমাদের ছেলেদের ঘরে ঢুকিয়ে দেব, সিপিএম মহিলাদের ধর্ষণ করে চলে যাবে, প্রকাশ্য হুমকি তাপস পালের
কৃষ্ণনগর, ৩০ জুন : সমর্থক বা দলের নেতা কর্মীদের গায়ে বিরোধীরা হাত তুললে 'গুষ্টিশুদ্ধ' গুলি করে মারবেন। ছেলেদের ঘরে ঢুকিয়ে ধর্ষণও করিয়ে দেবেন। নদিয়ার চৌমাহা গ্রামে এমনই হুমকি দিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের অভিনেতা সাংসদ তাপস পাল।

বাংলা এক সংবাদ চ্যানেলে ভিডিও ফুটেজে বিরোধীদের প্রতি তাপস পালের এমনই সব ভয়ঙ্কর হুমকি উঠে এসেছে। কোনও এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উত্তেজিত তাপস পাল বলেন, "বিরোধীদের বলছি...আমি অনেক বড় রংবাজ, আমি প্রচুর মাস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি, ...আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পরে আমি ছেড়ে কথা বলব না। আমাদের ছেলেদের ঘরে ঢুকিয়ে দেব রেপ করে চলে যাবে। আমাদের তৃণমূলের কারও গায়ে যদি সিপিএম হাত দেয় তাদের গুষ্টি শেষ করে দেব। বাড়ি, ঘর সব জ্বালিয়ে দেব।"

কোন পরিস্থিতিতে ওঁর তাপস পাল একথা বলেছেন, সেদিকটাও দেখা উচিত : শিক্ষামন্ত্রী

এই ঘটনায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সাংসদের এহেন কথায় চটেছেন সাংস্কৃতিক মহলের একাংশও। নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনের কথায় এধরণের আচরণ তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। মণিরুল, আরাবুল-অণুব্রতদের সঙ্গে এক সারিতে উঠে এলেন তাপস পালও। ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল সিপিএমের নেতা সুজন চক্রবর্তী। নিজের মন্তব্যে অশ্লীতার সীমা হারিয়েছেন তাপস পাল বললেন সুজন।

এদিকে এবিষয়ে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, একজন তৃণমূল সাংসদ হয়ে যে মন্তব্য তাপস পাল করেছেন তাকে অনুমোদন করে না দল। যা বলেছেন তা উচিত নয়। তিন্তু কোনও পরিস্থিতিতে তাঁর এই বহিঃপ্রকাশ সে দিকটাও ভেবে দেখা উচিত। তাপস পালের সঙ্গে যখন দেখা হবে তখন তিনি বিষয়টি নিয়ে তাঁর কাছে জানতে চাইবেন বলেও জানিয়েছেন তিনি। তবে এমন চরম অশালীন মন্তব্য করার পরও কোনওরকম কড়া পদক্ষেপ তাপল পালের বিরুদ্ধে নেওয়া হবে কি না সে বিষয়ে কোনও মন্তব্য করেননি পার্থবাবু।

লোকসভা ভোটের প্রচারের সময়ও বিরোধীদের প্রতি অশ্লীল মন্তব্য করেছিলেন তৃণমূলের এই অভিনেতা সাংসদ। তৃণমূলের অন্যান্য বহু নেতাও প্রকাশ্যে বিরোধী বিশেষত সিপিএমের বিরুদ্ধে একাধিক ঘৃণ্য মন্তব্য করেছেন ছিকই। কিন্তু এর আগে এ রাজ্যে কোনও রাজনৈতিক নেতা সরাসরি ধর্ষণের হুমকি দেননি। শাসক দলের সাংসদের মুখে এহেন মন্তব্যে ক্ষুব্ধ রাজনৈতিক মহল।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/sYsmvPtQLJc?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+