Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা-মুকুলের বিরুদ্ধে নয়া তথ্যপ্রমাণ দিতে চান কুণাল, আর্জি মঞ্জুর আদালতের

কলকাতা, ২২ ডিসেম্বর :সারদা মামলায় কুণাল ঘোষের আর্জি মঞ্জুর করল আদালত। সারদা কাণ্ডে আসল অপরাধী বলে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের নাম এদিন আদালতে নেন কুণাল ঘোষ। একইসঙ্গে তিনি আদালতের কাছে আর্জি জানান, এই বিষয়ে তাঁর কাছে গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্যপ্রমাণ রয়েছে। আদালত নির্দেশ দিলেই সেই প্রমাণ সিবিআইকে তিনি দিতে তান। কুণাল ঘোষের এই আর্জি মঞ্জুর করেছে আদালত। আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে জেলে গিয়ে কুণাল ঘোষের বয়ান রেকর্ড করার।

সারদা কাণ্ডে মমতা-মুকুলের বিরুদ্ধে নয়া তথ্যপ্রমাণ দিতে চান কুণাল ঘোষ

কলকাতা, ২২ ডিসেম্বর : ফের সারদা মামলায় আদলতে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। সারদা মিডিয়া থেকে সবচেয়ে বেশী সুবিধাভোগী তালিকাদের মধ্যে একনম্বর মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানালেন আসল অপরাধী মমতা-মুকুল। এই সম্পর্কে তাঁর কাছে যাবতীয় তথ্যপ্রমাণ রয়েছে। আদালত নির্দেশ দিলেই সেই প্রমাণ সিবিআইকে দিতে পারি।

সারদা কাণ্ডে মমতা-মুকুলের বিরুদ্ধে নয়া তথ্যপ্রমাণ দিতে চান কুণাল ঘোষ

সোমবার সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেল মামলায় ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় কুণাল ঘোষকে। সেখানেই এজলাসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেন কুণাল। সারদা মিডিয়া থেকে সবচেয়ে বেশি সুবিধাভোগ মমতা করেছেন বলেই স্পষ্ট অভিযোগ জানান তিনি। তিনি বলেন সিবিআইকে সাহায্য করেছি বলেই আজ আমার প্রতি প্রতিহিংসাপরায়ণ সরকার। পুলিশকে দিয়ে আমার সর্নাশ করানো হচ্ছে।

একইসঙ্গে সারদা মামলায় গ্রেফতার হওয়া আর এক তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্রর বিষয় তিনি বলেন, কারা প্রভাবশালী তা তো বোঝাই যাচ্ছে। আমি জেলে আর কেউ কেউ হাসপাতালে হোটেলের সুবিধা ভোগ করছেন। যাদের টাকা আছে রাজনৈতিক ক্ষমতা রয়েছে তাদের পুলিশ খাতির-যত্ন করে নিয়ে যাচ্ছে আর আমার বেলায় গলাধাক্কা দিচ্ছে। এসব কি আদালত দেখতে পাচ্ছে না প্রশ্ন কুণাল ঘোষের।

মমতা-মুকুলই আসল অপরাধী একথাও জানিয়ে দিয়েছেন কুণাল। একইসঙ্গে জানিয়েছেন, এই সম্পর্কে তাঁর কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। আদালত নির্দেশ দিলেই সেই প্রমাণ সিবিআইকে তিনি তা দেবেন। তবে কেন সারদা কাণ্ডে অন্য গ্রেফতার হওয়া অভিযুক্তদের আলাদা আদালতে তোলা হচ্ছে এবং কেন তাঁকে, সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের সঙ্গে অন্য আদালতে তোলা হচ্ছে সে বিষয়েও এজলাসে প্রশ্ন তোলেন কুণাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+