আমি বিরোধীদের থেকেও কাজ শিখতে চাই : সন্ধ্যা রায়

প্রশ্ন : কখনও ভেবেছিলেন রাজনীতিতে যোগ দেবেন?
সন্ধ্যা রায় : না কখনও ভাবিনি। তবে মানুষের কথা চিরকালই ভাবতাম। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া না দিয়ে আর পারলাম না।
প্রশ্ন : জয়ের বিষয়ে কতটা আশাবাদী?
সন্ধ্যা রায় : ২০০ শতাংশ। কোনও দ্বিমত নেই। আমি রাজনীতি জানি না বুঝি না। শুধু মানুষের জন্য কাজ করতে চাই। তাদের দুঃখে পাশে দাঁড়াতে চাই। মানুষই আমায় শিখিয়ে দেবে কীভাবে তাদের সমস্যার সমাধান করব।
প্রশ্ন : আপনার প্রচারে কোন বিষয়গুলি প্রাধান্য পাবে?
সন্ধ্যা রায় : মানুষের কথা বলাটাই আমার কাছে প্রাধান্য পাবে। আর জীবনধারণের জন্য প্রাথমিক বিষয়গুলি। যেমন স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা। ওখানে রাস্তা খারাপ। ক্লিনিকে আসার জন্য ৭০ কিলোমিটার ভ্যান রিক্সায় আসতে হয়। খাবার জলের সমস্যা রয়েছে। আগে ওদের প্রাথমিক চাহিদা মেটানোর দিকেই নজর দেব।
প্রশ্ন : বিরোধীপক্ষকে কোনও বার্তা দিতে চান?
সন্ধ্যা রায় : না, ওরকমভাবে কিছু ভাবিনি। এলাকায় সমস্যা আছে। যারা এখানে আগে দায়িত্বে ছিলেন, কিছু হয়তো কাজ করেছেন। বেশিরভাগটাই করেননি। মানুষের চাহিদা মেটেনি। আমি এসেছি ওদের চাহিদা পূরণ করতে। আমার অনেককিছু শেখার আছে। বিরোধীদের থেকেও অনেক শেখার আছে। আমিও শিখতে চাই সবার থেকেই।
প্রশ্ন : প্রচার শুরু করে দিয়েছেন? প্রচারের জন্য আলাদা করে কোনও স্ট্র্যাটেজি ভেবেছেন নাকি?
সন্ধ্যা রায় : প্রচার শুরু ২ তারিখ থেকে। তার আগে অবশ্য কর্মীসভা করে এসেছি। কোনও আলাদা স্ট্র্যাটেজি নেই। মানুষের কাছে যাওয়াটা দরকার। সেটাই করব। মানুষের সেবা করা পুণ্যের কাজ।
প্রশ্ন : আপনার অভিনয় সত্ত্বা বাদ দিলে কোনও একটা বিষয় বলুন যার জন্য মানুষ আপনাকে ভোট দেবেন বলে মনে হয়?
সন্ধ্যা রায় : আমি এখন অভিনেত্রী নয়, ওদেরই একজন। আমার নতুন ভূমিকা মানুষের জন্য কাজ করা। তাতে একটা অন্য তৃপ্তি আছে।আমার অনেককিছু শেখার আছে। বিরোধীদের থেকেও অনেক শেখার আছে। আমিও শিখতে চাই সবার থেকেই।
প্রশ্ন : মমতা বন্দ্যোপাধ্যায়কে এক কথায় কীভাবে বর্ণনা করবেন?
সন্ধ্যা রায় : উনি জগৎজননী। জনমানসের কান্না-দুঃখ যে বুঝতে পারে তাঁকেই তো জগজ্জননী বলে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের, দুঃখ, কান্না, আর্তনাদ বুঝতে পেরেছেন নিজের অন্তর্দৃষ্টি দিয়ে। এটা কী কোন সাধারণ মানুষ পারে? তাই তো উনি সাধারণ হয়েও অসাধারণ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications