‘‘ওই রকম চিঠি ১০০ পাই, ১৫০টা পড়ি, ২০০ ছিঁড়ি'', মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য প্রিয়াঙ্কার

ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। পুলিশের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রচারে বারবার পুলিশের সঙ্গে বচসাতে জড়াচ্ছেন তিনি। পা

ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। পুলিশের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রচারে বারবার পুলিশের সঙ্গে বচসাতে জড়াচ্ছেন তিনি। পাল্টা তৃণমূলের দাবি, প্রচারে থাকার চেষ্টা করছেন তিনি। এই সব করে কোনও নাকি লাভ হবে না।

আর এই বিতর্কের মধ্যেই বেফাঁস মন্তব্যে চাপ বাড়ল প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের। যা নিয়ে নতুন করে কমিশনের রোষানলে পড়তে পারেন তিনি! এমনটাই আশঙ্কা।

মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য প্রিয়াঙ্কার!

তৃণমূলের অভিযোগের ভিত্তিতে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সেই বিষয়ে বলতে গিয়ে বিজেপি প্রার্থী বলেন, ''ওই রকম চিঠি ১০০ পাই, ১৫০টা পড়ি, ২০০ ছিঁড়ি।'' যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, ''ওঁর বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে কমিশনের মতো একটি প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বা তাঁর দল বিজেপি কেমন মনোভাব পোষণ করে।'' উল্লেখ্য, ভবানীপুরে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হিসাবে কাজ করছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রচারে বের হন প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। বারবার পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান তিনি। কার্যত কিছুটা হলেও মেজাজ হারাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। কেন পুলিশ তাঁর সঙ্গে সাদা পোশাকে ঘুরছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তাঁর অভিযোগ, পুলিশ এভাবে সাদা পোশাকে তাঁর সঙ্গে ঘোরার অর্থ অনেকে মনে করবেন অনেক লোক নিতে ঘুরছেন। সেটা ঠিক নয়। আর এই নিয়ে পুলিশের সঙ্গে সংঘাত তৈরি হয়। আর এর মধ্যেই বেফাঁস মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনে প্রিয়াঙ্কার বিরুদ্ধে নালিশ করতে পারে তৃণমূল। এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, বিজেপি প্রার্থী করোনা বিধিকে অমান্য করেছেন। কড়া ভাবে নির্বাচন কমিশন কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেয়। কিন্তু প্রিয়াঙ্কা তা মানেনি বলে অভিযোগ। আর এই অভিযোগে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল। অভিযোগে বলা হয় যে, ঢাক বাজিয়ে, ধুনোচি নাচ নেচে কোভিড বিধিকে অমান্য করা হয়েছে। বহু মানুষকে নিয়ে গিয়ে প্রিয়াঙ্কা মনোনয়ন জমা দিয়েছেন বলেও অভিযোগ। তৃণমূলের তরফে এহেন অহিজগ সামনে আসার পরেই প্রিয়াঙ্কাকে শোকজ করে কমিশন।

প্রিয়ঙ্কা বলেছিলেন, ''কমিশনের চিঠি পেয়েছি, জবাব দেব। তবে আমি কোনও নিয়ম ভাঙিনি। তবে পুলিশ কেন ভিড় সরিয়ে দেয়নি তা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। আর ইতা নিয়ে কার্যত কমিশনের সঙ্গে একটা ঠান্ডা লড়াই চলছিল। আর এই অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রচারে বেরিয়ে কার্যত মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন প্রিয়াঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+