আমি সারাবছর রাজনীতি করি না, শুধু ভোটের সময় রাজনীতি করি : মমতা

‘আমি সারাবছর রাজনীতি করি না৷ শুধু ভোটের সময় রাজনীতি করি৷ কারণ ভোটের জন্য মানুষের কাছে যেতে হয়৷' জামবনীর জনসভায় সঙ্কীর্ণ রাজনীতিকে এভাবেই সমালোচনাবিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জামবনী, ৩ নভেম্বর : 'আমি সারাবছর রাজনীতি করি না৷ শুধু ভোটের সময় রাজনীতি করি৷ কারণ ভোটের জন্য মানুষের কাছে যেতে হয়৷' জামবনীর জনসভায় সঙ্কীর্ণ রাজনীতিকে এভাবেই সমালোচনাবিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, 'যারা সরকারি কাজে রাজনীতি করছেন৷ তাদের বলছি সংকীর্ণ রাজনীতি করবেন না৷'

জামবনির সভা থেকে ফের দিল্লিকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধায়। কেন্দ্রের বিরুদ্ধে এদিনও টাকা কেটে নেওয়ার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, 'মানুষের অসুবিধা করে কোনও কাজ করব না৷ এটা আমাদের প্রতিজ্ঞা৷ মানুষের জন্য কাজ করাই আমাদের সরকারের উদ্দেশ্য। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে তিনি বলেন, 'আমাদের আয়ের সব টাকা কেটে নেয় দিল্লি৷ ঋণ করেছিল বাম সরকার৷

আমি সারাবছর রাজনীতি করি না, শুধু ভোটের সময় রাজনীতি করি : মমতা

সেই বোঝা আমাদের উপর চেপে বসে আছে। কেন অন্যের বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে? তিনি বলেন, আমাদের যতই আর্থিক অনটন থাক৷ মানুষের জন্য আমরা কাজ করে যাব৷' এদিনের সভামঞ্চ থেকে দলীয় কর্মীদেরও বার্তা দিয়েছেন নেত্রী। সাফ জানিয়েছেন, দুর্নীতি করলে তার তৃণমূলে জায়গা নেই। যারা মানুষের কাজ করতে পারেন না৷ তাদের তৃণমূলে থাকতে হবে না৷
ঝাড়গ্রাম, আসানসোল ও কালিম্পং-কে আলাদা জেলা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাইকোর্টের নির্দেশ মিললে ওই তিনটি পৃথক জেলা হয়ে যাবে বলেই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের কুর্মি সম্প্রদায়ের জন্য পৃথক বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলে বনকর্মী নিয়োগে স্থানীয়দেরই অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান। বাংলার সংস্কৃতির কথা তুলে ধরে মানুষের মধ্যে ঐক্যের সমন্বয়ের বার্তা দেন৷ বাংলার আদিবাসী ভাষাকে তিনি মর্যাদা দিয়েছেন৷ এদিন সে কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+