Jyotipriya Mallik: "আমি অত্যন্ত ক্লিয়ার, আমার অন্যায় কিচ্ছু নেই", ফের নিজেকে সার্টিফিকেট জ্যোতিপ্রিয়র

যত তর্জন গর্জন কি ইডি অফিস থেকে বেরোলেই? সাংবাদিক ও অন্যান্যদের সামনে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? কিন্তু আদালতে তাকে কেন কিচ্ছু বলতে শোনা গেল না? বিচারকের সামনে কেন কোনও কথা বলেননি রাজ্যের বর্তমান বনমন্ত্রী?

বুধবার ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অত্যন্ত ক্লিয়ার। তার কোনও অন্যায়ই নেই! এমন কথাই বলতে শোনা গিয়েছে রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয়কে। এদিন তাকে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয়।

Jyotipriya Mallik

শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে আলিপুরের কমান্ড হাসপাতালে। ইডি অফিস থেকে বেরনোর সময় ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। তার কথায়, "আমি অত্যন্ত ক্লিয়ার, আমার অন্যায় কিচ্ছু নেই। ১৩ তারিখ আবার ব্যাঙ্কশাল কোর্টে বুঝতে পারবেন।"

কিন্তু বোঝার কী আছে? এর আগেও জানিয়েছিলেন, আদালতে সব সত্য বলবেন। তিনি নির্দোষ। গত দিন আদালতে জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হয়েছিল। কিন্তু তিনি নিজের পক্ষে একটি রা- ও কাড়েননি বলে খবর। চুপ করেই বসেছিলেন। একটা কথা পর্যন্ত বললেন না কেন?

মন্ত্রীর জামিনের আবেদন পর্যন্ত আইনজীবীর তরফ থেকে করা হয়নি। তিনি কেন আদালতে নিজের জামিনের আবেদন জানালেন না? সেই প্রশ্ন উঠেছে। আদালত সাত দিনের ইডি হেফাজতে ফের মন্ত্রীকে রাখার নির্দেশ দিয়েছেন। সেই মতো জ্যোতিপ্রিয় মল্লিক এখন ইডি হেফাজতে।

ফের ১৩ তারিখ আদালতে তাকে নিয়ে যাওয়া হবে। সেদিন কিছু বোঝা যাবে? ওই দিন কি কিছু বলবেন মন্ত্রী? সেই নিয়েও থাকছে ধোঁয়াশা। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি।

সাংবাদিকরা এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করেছিলেন। প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি। এমনই মনে হয়। এরপর প্রসঙ্গ এড়িয়ে নিজের নির্দোষের কথা বলেন। এরপর গাড়ি মন্ত্রীকে নিয়ে বেরিয়ে যায়। প্রশ্ন হল, জ্যোতিপ্রিয় মল্লিক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন? না কি অন্য কোনও বিষয় রয়েছে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+