'আমি লেস ইম্পর্ট্যান্ট পার্সন'! নিজেকে নতুন বিশেষণে বাঁধলেন মমতা

সিবিআই কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ের পর উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিবিআই কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ের পর উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়কে কেন্দ্রের বিরুদ্ধে তাঁর সত্যাগ্রহ আন্দোলনের জয়ের সোপান হিসাবেই দেখছেন তিনি। সিবিআইকে কাজে লাগিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে। তার বিরুদ্ধে তিনি প্রতিবাদে মুখর হওয়াতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে। তবে এই সংগ্রাম তিনি চালিয়ে যাবেন। এমনটাই জানিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো।

আমি লেস ইম্পর্ট্যান্ট পার্সন! নিজেকে নতুন বিশেষণে বাঁধলেন মমতা

এদিন সিবিআই নিয়ে সুপ্রিম কোর্টের রায় আসার পর জাতীয় গণমাধ্যম ফের একবার বিরোধী মহাজোটের নেত্রী হিসাবে মমতাকে ওপরে তুলে ধরেছে। মোদী বিরোধিতায় মমতাই যে সবচেয়ে এগিয়ে তা জাতীয় গণমাধ্যমে ফুটে উঠেছে।

এদিনের পর কেন্দ্রের বিরুদ্ধে মমতাই কি প্রধান মুখ হতে চলেছেন? তিনিই কি প্রধানমন্ত্রিত্বের দাবিদার বিরোধী মহাজোটের? এই প্রশ্নগুলি বারবার উঠে এসেছে। মমতা স্পষ্ট জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর গদিতে বসবেন কিনা এই নিয়ে তিনি ভাবছেন না। দেশের ১২৫ কোটি মানুষই প্রধানমন্ত্রী পদের দাবিদার বলে পাল্টা দাবি জানিয়েছেন তিনি।

তৃণমূল সুপ্রিমো মানুষের মাঝে মিশে থাকার বার্তা দিয়েছেন। এর আগে বলেছিলেন, ভোটের পরে সকলে মিলে সিদ্ধান্ত নেবেন কে হবে প্রধানমন্ত্রী। তা নিয়ে বিজেপির চিন্তা করতে হবে না। জোটের সকলেই প্রধানন্ত্রিত্বের দাবিদার। এদিন ফের সেই প্রসঙ্গ ওঠায় বলেছেন, তিনি ভিআইপি বা ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন নন, এলআইপি অর্থাৎ লেস ইম্পর্ট্যান্ট পার্সন। অর্থাৎ তিনি কোন পদে বসবেন তা মানুষের রায়ের ওপরে নির্ভর করবে বলেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+