মোদীর ভাবধারায় অনুপ্রাণিত হয়েছি, বিজেপিতে আসার পর বললেন রূপা
কলকাতা, ৮ জানুয়ারি: গ্ল্যামার বা কোনও কিছু পাওয়ার আশায় নয়, নরেন্দ্র মোদীর ভাবধারায় অনুপ্রাণিত হয়েই তিনি রাজনীতিতে এলেন। বিজেপিতে যোগ দেওয়ার পর এমন কথাই বলেছেন 'দ্রৌপদী' রূপা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন রূপা গঙ্গোপাধ্যায়
গতকাল হাওড়ার শরৎ সদনে বিজেপির একটি সভায় উপস্থিত হন রূপা গঙ্গোপাধ্যায়। অরুণ জেটলি, সিদ্ধার্থনাথ সিং, রাহুল সিনহা প্রমুখের উপস্থিতিতে যোগ দেন বিজেপিতে। হাতে তুলে নেন দলের পদ্মফুল আঁকা পতাকা।

পরে সাংবাদিকদের বলেন, "আমি গ্ল্যামারের টানে বিজেপিতে আসিনি। গ্ল্যামার জীবনে অনেক পেয়েছি। ভোটে দাঁড়ানোর লোভেও আসিনি। এসেছি নরেন্দ্র মোদীর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে। মানুষের সেবা করতে চাই। মানুষের বিশ্বাস অর্জন করে তাদের পাশে থেকে কাজ করতে চাই। ঘরে বসে সমালোচনা ও নেতিবাচক কথাবার্তায় আমি বিশ্বাসী নই। তাই রাস্তায় নেমে কাজ করতে চাই।"
তিনি আরও বলেন, রাজ্য সরকারের কাছ থেকে যতটা কাজ আশা করেছিলেন, তা দেখতে পাননি। তাই তিনি হতাশ।












Click it and Unblock the Notifications