Hydrogen Train In Bengal: হাইড্রোজেন ট্রেন চলবে বাংলায়! কবে থেকে কোন রুটে
Hydrogen Train In Bengal: দীর্ঘ গবেষণার পর 'হাইড্রোজেন ফর হেরিটেজ' নিয়ে কাজ শুরু করে দিল ভারতীয় রেল। বিশেষ করে পাহাড়ি এলাকায় পর্যটন বাড়াতে চায় সরকার। আর তাই পাহাড়ি এলাকায় এই হাইড্রোজেন ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। আর সেই মতো পরিকল্পনা তৈরি করছে ভারতীয় রেল। আর সেই পরিকল্পনায় বাংলার নামও রয়েছে। যা খুবই গর্বের বলেই মনে করা হচ্ছে।
Hydrogen Train In Bengal: খরচ ৮০ কোটি টাকা
রেল প্রতি ট্রেনে প্রায় ৮০ কোটি টাকা খরচ করে ৩৫ টি হাইড্রোজেন ট্রেন চালানোর প্রস্তাব করেছে। এমনটাই উল্লেখ লোকসভার রেলওয়ের স্ট্যাডিং কমিটির (2022-23)। শুধু তাই নয়, একেবারে তৃণমূল স্তরে এই ট্রেন চালানোর পরিকাঠামো তৈরি করতে ৭০ কোটি টাকা খরচ হবে বলে ধরে নেওয়া হচ্ছে। কমিটির রিপোর্টে জিন্দ-সোনিপাত সেকশনে দীর্ঘদিন ধরে চলা ডিজেল ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট (DEMU)-এর পরিবর্তে হাইড্রোজেন ট্রেন চালানোর কথা বলা হয়েছে।

Hydrogen Train In Bengal: সবথেকে বড় হাইড্রোজেন ট্রেন
জিন্দ-সোনিপত শাখায় ১০ কোচে হাইড্রোজেন ট্রেন চলবে। আর এটাই দেশের সবথেকে বড় হাইড্রোজেন ট্রেন। আর এই রেল চালাতে ইতিমধ্যে পরিকাঠামোর তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে।
Hydrogen Train In Bengal: ৩৫ টি ট্রেনের অনুমোদন
লোকসভায় পেশ করা রিপোর্ট বলছে, প্রথমে প্রোটোটাইপ ফিল্ড পরীক্ষা ২০২৪ সালের জুন মাস থেকে শুরু হবে। রোলিং স্টক প্রোগ্রাম ২০২৩- ২৪ এর অধীনে, আটটি হেরিটেজ রুটে ৩৫ টি ট্রেন সেটের অনুমোদন দেওয়া হয়েছে। হাইড্রোজেন ট্রেন অনেক বেশি আধুনিক। এই ট্রেন থেকে কোনও ধোঁয়া বের হয় না। এছাড়াও এই ট্রেনে আধুনিক ব্যবস্থা রয়েছে। জার্মানিতে প্রথম হাইড্রোজেন ট্রেন দুটি কোচ দিয়ে শুরু হয়।
Hydrogen Train In Bengal: কোন কোন হেরিটেজ ট্রেনে চলবে এই ট্রেন
একাধিক হেরিটেজ রুটে অত্যাধুনিক এই ট্রেন রয়েছে। যেমন রয়েছে মাথেরান হিল রেলওয়ে, কালকা শিমলা রেলওয়ে, কাগড়া ঘাটি, বিলমোড়া বাঘাও, নীলগিরি পর্বত্য রেলওয়ে, মাড়বাও গৌরম ঘাট রেলওয়ে, পাতালপানী কালাকুন্ড।
এছাড়াও বাংলার দার্জিলিং হিমালয় রেলওয়ে এই তালিকায় রয়েছে। অর্থাৎ দার্জিলিংয়ে পাহাড় ঘিরে চলবে এই হাইড্রোজেন ট্রেন। তবে এই ট্রেনে চড়তে আরও বেশ কয়েকটি মাস অপেক্ষা করতে হবে।












Click it and Unblock the Notifications